Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান

বিয়ানীবাজারে অপপ্রচার ও কথিত মানববন্ধনের প্রতিবাদে সাদিক হোসেন এপলুর সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:43:34 pm, Thursday, 14 August 2025
  • 92 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা ডেস্ক:

বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ উত্তর পাড়িয়া বহর গ্রামের বাসিন্দা সাদিক হোসেন এপলু সম্প্রতি একটি তথাকথিত মানববন্ধনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে পাঠ করে তিনি দাবি করেন, তাঁর ও তাঁর পরিবারের সম্মানহানির উদ্দেশ্যে এই মানববন্ধন সাজানো হয়েছে এবং এতে মিথ্যা অভিযোগের আশ্রয় নেওয়া হয়েছে।

সাদিক হোসেন জানান, তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং তাঁর পরিবার বৃটিশ আমল থেকে শিক্ষা, সামাজিক মর্যাদা ও উন্নয়নের ক্ষেত্রে সুনাম অর্জন করে এসেছে। তিনি নিজেও একজন শিক্ষিত, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি হিসেবে দীর্ঘদিন যাবৎ এলাকায় কাজ করে আসছেন।

তিনি বলেন, সম্প্রতি তাঁর পারিবারিক মালিকানাধীন একটি রাস্তা নিয়ে পার্শ্ববর্তী কাইয়ুম আহমদ গংয়ের সঙ্গে সীমানা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। কিন্তু মামলার পর কাইয়ুম গং মিথ্যা অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকেন।

তিনি আরও জানান, ‘চাঁদা না দেওয়ায় মামলা’ শিরোনামে কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। এমনকি পরবর্তীতে পত্রিকার সম্পাদকরা বিষয়টি মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে স্বীকার করে তা প্রত্যাহার করে নেন।

এরপরও, ২৬ জুলাই ২০২৫ তারিখে কাইয়ুম গং ও তাদের সমর্থিত কিছু ভাড়া করা লোকজন তাঁর বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন। সাদিক হোসেন অভিযোগ করেন, মানববন্ধনে তাঁকে “চাঁদাবাজ, মামলাবাজ, ভূমিখেকো” ইত্যাদি অপবাদ দিয়ে ব্যক্তিগত ও পারিবারিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, “এই মানববন্ধন পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সামাজিক অবস্থানকে ধ্বংস করার জন্য পরিচালিত হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের নিকট অনুরোধ করছি দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করা হোক।”

এছাড়াও তিনি জীবনের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে প্রাণনাশের হুমকির মধ্যে রয়েছি। এমনকি আমি আমার বাগানবাড়ি ও পারিবারিক কবরস্থানেও যেতে পারছি না।”

সাদিক হোসেন এপলু সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও মিডিয়ার প্রতি সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মামুন রশিদ মামুন,বাঁধন সাহিত্য দর্পণ পরিষদের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক ও ছড়াকার সাজ্জাদুর রহমান সাজু,কবি কামাল আহমদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা

বিয়ানীবাজারে অপপ্রচার ও কথিত মানববন্ধনের প্রতিবাদে সাদিক হোসেন এপলুর সংবাদ সম্মেলন

আপডেট সময় : 07:43:34 pm, Thursday, 14 August 2025