Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা। ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিএনপি হরতালের প্রতিবাদে ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:17:49 am, Sunday, 29 October 2023
  • 215 বার পড়া হয়েছে

বিএনপি হরতালের প্রতিবাদে ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।।

ইবি প্রতিনিধি।।
দেশব্যাপী বিএনপি-জামায়াত ঘোষিত হরতালের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে-ইবি-বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় দলীয় টেন্ট এর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখ পাড়া বাজার ঘিরে পুনরায় দলীয় টেন্টে গিয়ে শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সহ-সভাপতি কামরুল হাসান অনিক, নাইমুর রহমান জয়, মৃদুল হাসান রাব্বি, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, হোসাইন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন অনুষদ ও হল ইউনিটের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘গতকাল সারাদিন ঢাকা শহরে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত সমাবেশের নামে যে পরিমাণ নৈরাজ্য করেছে, যেভাবে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে হত্যা করেছে৷ তার মাধ্যমে তারা তাদের যে খুনের রাজনীতি, নৈরাজ্যের রাজনীতি সেটা প্রমাণ করে দিয়েছে। বিএনপি যে সন্ত্রাসীর দল, মানুষ মারার দল গতকাল সেটা দেশের জনগণের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তারা কালকে সারাদিনের নৈরাজ্যের পর আজকে সারা দেশে হরতাল ডেকেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদেশের জনগণ তাদের এই অবৈধ হরতালকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। গাড়ি চলছে, দোকানপাট খোলা আছে, জনজীবন শান্ত রয়েছে। ওই অপশক্তিরা যদি বিশ্ববিদ্যালয়ে সামান্য পরিমাণ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে, ক্যাম্পাসের আশেপাশেও যদি তাদেরকে দেখা যায় তাহলে ইবি ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে দাঁতভাঙা নয় পীঠভাঙা জবাব দেবে।
সভাপতির বক্তব্যে ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘গতকাল রাজধানীব্যাপী বিএনপি-জামাত চক্র তাদের শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়ে সারা ঢাকা শহরে অরাজকতা সৃষ্টি করেছে। তারা অসংখ্য গাড়িতে আগুন দিয়েছে, একজন পুলিশ সদস্যকে হত্যা করে তারা পৈশাচিক আনন্দ উপভোগ করেছে। তারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বিপরীতে রক্তের হলিখেলা খেলতেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। আমরা মনে করি, জামায়াত-বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করে না। সামনে জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক চক্র তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, আজকে ইসলামী  বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের ওই অবৈধ হরতালকে লালকার্ড দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে অংশ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সবসময় সচল থাকবে। ইবি শাখা ছাত্রলীগ শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা সুষ্ঠু পরিবেশে যদি সামান্য বিঘ্ন করার চেষ্টা করা হয়, কেউ মৌলবাদ ও জঙ্গীবাদের চেষ্টা করলে ইবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদেরকে এমন ধোলাই দেবেন যেন ভবিষ্যতে আর ক্যাম্পাসের আশেপাশে আসার সাহস না পায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা।

বিএনপি হরতালের প্রতিবাদে ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।।

আপডেট সময় : 10:17:49 am, Sunday, 29 October 2023