Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

বনবিভাগে হামলার কথা স্বীকার জেলেদের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:43:20 am, Friday, 24 November 2023
  • 345 বার পড়া হয়েছে

বনবিভাগে হামলার কথা স্বীকার জেলেদের।।

মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
নিয়ম বহি-ভূত ভাবে কাঁকড়া আহরন ও পরিবহন অভিযোগের দায়ে আটকের পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন জেলেরা। বৃহস্পতিবার -২৩ নভেম্বর- বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয় এ মুচলেকা দেন জেলেরা।
এর আগে বুধবার-২১ নভেম্বর-মঙ্গলবার ভোরে নিয়ম বহি:ভূত ভাবে কাঁকড়া আহরন ও পরিবহন অভিযোগের দায়ে একটি ইঞ্জিন চালিত ট্রলার ও ৫টি নৌকায় থাকা ৮০ ক্যারেট কাঁকড়াসহ ২৫ জেলেকে আটক করে বন বিভাগ। পরে রাত সাড়ে ৭টার দিকে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসে হামলা করে ১৯ জেলেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ইসমাইল হোসেন ওরফে লিটন গাজীর বিরুদ্ধে।
এদিকে গত বুধবার (২২ নভেম্বর) দুপুরে মোংলা প্রেস ক্লাবে জেলেদের মারধরসহ আহরিত ২০লাখ টাকার কাঁকড়া ছিনিয়ে নেয়ার অভিযোগ তুলে বনরক্ষীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন জেলেরা। একই সঙ্গে চাঁদা চাওয়া, নদীতে জেলেদের নৌকায় হামলা ভাংচুরসহ ৬ জেলেকে আটক করা এবং এ ঘটনায় ২জেলে নিখোঁজ রয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবী করেন জেলেরা। 
মুচলেকা দেওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসমাইল গাজী লিটন বলেন, বন বিভাগ আমাদের কোন প্রকার মারধোর করেনি, চাঁদাও চায়নি এবং কাকড়াও ছিনিয়ে নেয়নি, তারা অবৈধ ভেবে কাকড়া আটক করছিলো। ২জেলে নিখোঁজের বিষয় লিটন বলেন, তারা এক আত্মীয়র বাড়িতে গেছিলো। বনবিভাগের সাথে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, ভুল লোকে আমাদের ভুল বুঝিয়েছে। এখন আমরা আমাদের নিখোজ হওয়া লোক, কাকড়া, নৌকাসহ সকল মালামাল বুঝে পেয়েছি।
বন বিভাগের কার্যালয়ে সন্ত্রাসী হামলার কথা স্বীকার করে ইসমাইল হোসেন ওরফে লিটন গাজী বলেন, না বুঝে ভয়তে এটা করেছি। তোদের চালান দেবে, এটা করবে, সেটা করবে বলে জেলেদের ভুল বুঝাইছে। ভুল বুঝিয়ে এসব করাইছে। মুর্খ মানুষ আমরা। না বুঝে করেছি। আমরা ভুল স্বীকার করছি। এ ধরণের ভূল আমাদের আর হবে না।
চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, জেলেরা অন্যায় করছে। পাস পারমিটের যে নিয়ম আছে জেলেরা সেইটা করে নাই বিধায় বনবিভাগ তাদের আটক করে। পরে বিভিন্ন লোকে জেলেদের বুঝায় যে তোদের কাকড়াও দেবেনা ট্রলারও দেবেনা তোদের চালান দেবে এই ভয়ে কিছু জেলেরা ভেংগে চুরে চলে গেছিলো। জেলেদের অপরাধ হইছে বিধায় বিভাগীয় বন কর্মকর্তার সহায়তায় সিআরও করে জেলেদের যা কিছু আছে আমি থেকে তাদের হাতে বুঝিয়ে দিছি। নিখোঁজ দুই জেলেসহ সবাইকে আমি লিটনের হাতে বুঝিয়ে দেই।
চাঁদপাই ফরেষ্ট অফিসের এসও মোঃ আনিসুর রহমান বলেন, জেলেরা প্রথমবারের মত তাদের দোস স্বীকার করে বিভাগীয় বন কর্মকর্তার কাছে সিওআরের জন্য দরখাস্ত করে। সেই প্রক্রিয়ায় জরিমানা করে এদের মালামাল সহ তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। উর্ধ্বতন কর্মকর্তারা জরিমানা নির্ধারণ করবেন। আমরা ২০জন জেলের নামে মোংলা থানায় একটি অভিযোগ করেছি তদন্ত করে তারা আইনানুগ ব্যবস্থা নিবেন।
সেকেন্ড অফিসার জাকির হোসেন জানান, জেলেরা তাদের পাস দুবলায় জমা না দেয়াসহ কাঁকড়া পরিবহণে অবৈধভাবে ইঞ্জিন চালিত নৌকা ট্রলার, নৌকা ও কাঁকড়া জব্দ করা হয়েছিলো। সিওআরের প্রক্রিয়ায় তাদের মুক্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

বনবিভাগে হামলার কথা স্বীকার জেলেদের।।

আপডেট সময় : 05:43:20 am, Friday, 24 November 2023