Dhaka , Tuesday, 28 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগ-নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:45:22 am, Monday, 16 October 2023
  • 209 বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগ-নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে।  এর আগে, রোববার রাত ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ৮ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে ঘটনার দু’দিন পর ১০ অক্টোবর ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনসারীকে ১নম্বর আসামি করে ৩১জনের বিরুদ্ধে চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হাবীবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ  ওই মামলায় রোববার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মানিক মঞ্জিল থেকে চেয়ারম্যানকে গ্রেফতার করে।  
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।  ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগ-নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার।।

আপডেট সময় : 04:45:22 am, Monday, 16 October 2023