Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে

ফিলিস্তিনে ইজরাইলী গণহত্যার প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Reporter Name
  • আপডেট সময় : 10:21:53 pm, Friday, 21 March 2025
  • 128 বার পড়া হয়েছে

ফিলিস্তিনে ইজরাইলী গণহত্যার প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী প্রতিনিধি
   
গত ১৯শে মার্চ সেহরীর সময় নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের  উপর ইয়াহুদীবাদী ইজরাইলের ববর্বরোচিত হামলার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার -২১ শে মার্চ- বাদে জুমা হাটহাজারী ডাক বাংলো চত্বরে হাটহাজারী উপজেলা হেফাজতের সম্মানিত সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে হাটহাজারী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার, যুগ্ম সম্পাদক জনাব মোরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদের  যৌথ সঞ্চালনায়  অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ  বলেন, ইয়াহুদীবাদী ইজরাইলিরা পবিত্র রমজান মাসে  মুসলমানদের উপর বোমা হামলার মাধ্যমে  ঘুমন্ত অবস্থায় শত শত মুসলমানদের হত্যা করে।
আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। এখন মুসলমানদের ঐক্যের সময় এসেছে। বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে এই ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এর জন্য সকল মুসলমানদের সকল প্রকার লোভ লালসা ও ভেদাভেদ ভুলে ঐক্যের ছায়াতলে একত্রিত হওয়ার জন্য  আহবান জানান।
ইজরাইল যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিষফোঁড়া, তদ্রুপ জৈনবাদী ভারত বাংলাদেশ ভূ-খণ্ডের জন্য বিষফোঁড়া, ওরা বাংলাদেশকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য পায়তারা করছে। এই ভারতের বিরুদ্ধে সকল  বাঙালি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ভারতের সকল পণ্য বর্জন করতে হবে। আজকের সমাবেশ থেকে বাংলাদেশের মুসলমানদেরকে ইজরাইলী ও ভারতীয় পণ্য বর্জন করার জন্য জোরদার আহ্বান জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে মুফতি মোহাম্মদ আলী কাসেমী সাহেব বলেন, ইহুদীবাদী ইজরাইল মুসলমানদের উপর হামলা বন্ধ না করলে আমাদের শরীরের শেষ রক্ত কণা  পর্যন্ত আমরা ওদের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে যাবো। এবং বাংলাদেশ সরকারকে মুসলিম বিশ্বের সাথে যোগাযোগ করে ইজরাইলীদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যথায় দেশের আপামর মুসলিম তৌহিদী জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন।
হেফাজত নেতৃবৃন্দ আরো বলেন ভারতপন্থী কোন সরকারকে আমরা আর ক্ষমতাই দেখতে চাই না এই বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি চলবে না। আওয়ামীলীগ ইসলাম ও দেশের স্বার্থ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাই তাদের নিষিদ্ধ করতে হবে।
 আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সরকারি মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ আহসানুল্লাহ,  কার্যনির্বাহী সদস্য হাটহাজারী পৌরসভার সভাপতি  মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী,মাওলানা মুফতী বশিরুল করিম, আবু তাহের রাজিব,রাশেদুল ইসলাম, মাওলানা ইকবাল গড়দুয়ারী, হাফেজ মহিউদ্দিন, ছাত্রনেতা আবরার কাউসার, মাওলানা জিয়াউদ্দিন জিয়া, প্রমূখ নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত

ফিলিস্তিনে ইজরাইলী গণহত্যার প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : 10:21:53 pm, Friday, 21 March 2025