Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

ফরমায়েসী রিপোর্টে জামায়াত নেতাদের নাম জড়ানোর ঘটনায় আমরা বিস্মিত: ফখরুল ইসলাম

  • Reporter Name
  • আপডেট সময় : 07:20:21 pm, Thursday, 21 August 2025
  • 123 বার পড়া হয়েছে

শেখ জাবেদ আহমদ সিলেট মহানগর প্রতিনিধি:

দুদকের বরাতে প্রকাশিত একটি দৈনিকের সংবাদে সিলেটের দুই জামায়াত নেতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে দাবি করে জামায়াত নেতৃবৃন্দ বলেন, একটি দৈনিকের ঐ ফরমায়েসী রিপোর্টে জামায়াত নেতাদের নাম জড়ানোর ঘটনায় আমরা বিস্মিত,হতবাক। যা পাথর চুরিতে জড়িত প্রকৃত আসামীদের আড়ালের অপচেষ্টা ও একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি।
সম্প্রতি সাদা পাথর লুটের ঘটনায় জামায়াত নেতৃবৃন্দকে নিয়ে জড়ানো ও অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন সিলেট মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য
মুহাম্মদ ফখরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরে জামায়াত অফিসে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দুদকের রিপোর্টে জামায়াত নেতাদের নাম আছে এর কোন সত্যতা কোন গণমাধ্যম পায়নি, কেবল ঐ পত্রিকাটিই পেয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে এবং অনুসন্ধানী রিপোর্টে পাথর লুটকারীদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদে কোথায়ও জামায়াতের কোন নেতাকর্মীর নাম পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন,পাথরলুটের ঘটনায় জামায়াতের সম্পৃক্ততা নাই। জামায়াত নেতৃবৃন্দ তো দুরের কথা জামায়াতের কোন কর্মীরও দুরতম সম্পর্ক নাই।

এই ধরণের কাল্পনিক ভুয়া সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরণের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য জোর দাবী জানাচ্ছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পাথর লুটে জড়িত প্রকৃত আসামীদের চিহ্নিত করে শান্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি। একইসাথে কোন নিরীহ ও নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানীর শিকার না হয় সেদিকে সক্রিয় সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ করছি।

তিনি বলেন, দুদক আদৌ এই ধরণের কোন রিপোর্ট দিয়েছে কিনা, এ ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নয়। তবে যে তালিকার বরাত দিয়ে সমকাল রির্পোট করেছে তার কোনো অস্তিত্ব আমরা দুদকে খুঁজে পাইনি। ইহা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক বলে আমরা মনে করি। এছাড়া দুদক যদি তাদের রিপোর্টে জামায়াত নেতাদের নাম উল্লেখ করে থাকে তাহলে অবশ্যই দুদককে এর প্রমাণ দিতে হবে। অন্যথায় অপপ্রচারের জন্য দুদক ও কাল্পনিক ভুয়া রিপোর্ট প্রকাশকারী গণমাধ্যমসমূহকে জাতির নিকট ক্ষমা চাইতে হবে। এ ব্যাপারে জামায়াত এক বিন্দু ছাড় দিবেনা। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতের বিরুদ্ধে অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে এবং অপপ্রচার চালানো হয়েছে ইতিহাস স্বাক্ষী সকল ষড়যন্ত্র নস্যাত হয়েছে। এবারও পাথর লুটে জামায়াতকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এটাও ব্যর্থ হবে। ইনশাআল্লাহ।

গণমাধ্যম বরাবরই প্রকৃত সত্য উদঘাটনে জাতির দর্পন হিসেবে বলিষ্ট ভূমিকা পালন করেছে। এবারও এই পাথর কাণ্ডে প্রকৃত সত্য উদঘাটনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীনসহ জামায়াত নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ফরমায়েসী রিপোর্টে জামায়াত নেতাদের নাম জড়ানোর ঘটনায় আমরা বিস্মিত: ফখরুল ইসলাম

আপডেট সময় : 07:20:21 pm, Thursday, 21 August 2025