Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

প্রথম ইবি শিক্ষার্থী হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেবেন মূসা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:40:25 am, Friday, 24 November 2023
  • 186 বার পড়া হয়েছে

প্রথম ইবি শিক্ষার্থী হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেবেন মূসা।।

ইবি প্রতিনিধি।।
প্রথমবারের মতো বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মূসা হাশেমী। টানা পাঁচ ঘন্টা সাঁতার কেটে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই সাগরপথ পাড়ি দিতে সফল হলে তিনি হবেন বাংলা চ্যানেল পাড়ি দেওয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী। 
বাংলা চ্যানেল পাড়ি দিতে আগামী ৩০ নভেম্বর ১৮ তম ‘ফরচুন বাংলা চ্যানেল সাঁতার ২০২৩’এ অংশ নেবেন তিনি। ‘ষড়জ এডভেঞ্চার’ এবং ‘এক্সট্রিম বাংলা’ এর আয়োজনে এই প্রতিযোগিতা আয়োজিত হবে। এতে তার সাথে প্রতিযোগিতায় অংশ নেবেন দেশ বিদেশের আরও ৩৫ জন সাঁতারু। 
মূসা জানান প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ২৬ নভেম্বর বিকেলে ক্যাম্পাস থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা করবেন তিনি। এবং ২৮ ও ২৯ নভেম্বর সেখানে প্র‍্যাক্টিস সেশনে অংশ নেবেন। এ প্রতিযোগীতায় তার স্পন্সর হিসেবে রয়েছেন ‘আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ এলামানাই এসোসিয়েশন’ এবং হক ল একাডেমি।
এর আগেও তিনি রাজশাহীতে ২০ কিলোমিটার পদ্মা সুইমিংয়ে অংশ নিয়ে সফল হয়েছেন। এবার বাংলা চ্যানেল জয় করে উদযাপনের সময় জাতির সামনে তুলে ধরতে চান বিশ্ববিদ্যালয়ের পতাকা।
মূসা হাশেমী বলেন, ‘বাংলা চ্যানেল পার করতে হলে আমাকে প্রায় ৫ ঘন্টা টানা সাঁতার কাটতে হবে। কোন ধরণের সাপোর্ট বা সহায়তা নেয়া যাবে না। এর আগে আমি রাজশাহীতে ২০ কিলোমিটার পদ্মা নদীতে  সুইমিং করেছিলাম। ক্যাম্পাসে সুইমিং বা সাঁতার কাটার জন্য পর্যাপ্ত সুবিধা না থাকায় ক্যাম্পাস থেকে ৩.৫ কিলোমিটার দূরে পিয়ারপুর কুমার নদে নিয়মিত প্র্যাকটিস করছি। বাংলা চ্যানেল বিজয় করে উদযাপনের সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা জাতির সামনে তুলে ধরতে চাই।
সুইমিং ছাড়াও বিভিন্ন ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন তিনি। এ পর্যন্ত খুলনা, রাজশাহী ও সিরাজগঞ্জে তিনটি হাফ ম্যারাথনে অংশ নিয়ে সফল হয়েছেন। এছাড়া মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের উদ্দ্যেশ্যে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া শহর পর্যন্ত ২৪ কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দিয়েছেন তিনি। বর্তমানে রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী। 
প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে প্রতি বছর বাংলা চ্যানেলে নিয়মিত বাংলা চ্যানেল সাঁতারের আয়োজন করে আসছে বাংলাদেশের সাঁতারু ও সাঁতারপ্রেমীরা। সর্বপ্রথম ২০০৬ সালের জানুয়ারি মাসে আন্ডারওয়াটার ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার কাজী হামিদুল হকের নেতৃত্বে একটি দল শাহপরীর দ্বীপ থেকে বঙ্গোপসাগরে ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান। এবং তিনিই সাঁতারের এ পথের নামকরণ করেন বাংলা চ্যানেল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

প্রথম ইবি শিক্ষার্থী হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেবেন মূসা।।

আপডেট সময় : 05:40:25 am, Friday, 24 November 2023