Dhaka , Tuesday, 28 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

পোস্ট অফিস নয় এজেনো কুড়ে ঘর নেই কম্পিউটার-ইন্টারনেট ব্যবস্থা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:45:30 am, Thursday, 12 October 2023
  • 228 বার পড়া হয়েছে

পোস্ট অফিস নয় এজেনো কুড়ে ঘর নেই কম্পিউটার-ইন্টারনেট ব্যবস্থা।।

শিমুল তালুকদার সদরপুর থেকে।।
ফরিদপুরের সদরপুর উপজেলার প্রধান ব্যবসাকেন্দ্র ও জনগুরুত্বপূর্ণ এলাকা হাটকৃষ্ণপুর। এখানে একটি সাব-পোস্ট অফিস রয়েছে। বর্তমানে অফিসটির খুবই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যে কেউ দেখলেই মনে হবে এ যেন একটি কুড়ে ঘর অযত্নে অবহেলায় ধ্বংসের শেষ কিনারায় দাঁড়িয়ে আছে। চারচালা টিনের ঘরটির বারান্দা ভেঙে ঝুলে আছে। যে কোনো সময় চালা ভেঙে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সামান্য বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়ে পুরো ঘরটি ভিজে একাকার হয়ে যায়। দরজা-জানালা ভাঙা। কাগজপত্র রাখতে হয় পলিথিনে ঢেকে।
খোঁজ নিয়ে জানা যায়, সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর ইউনিয়নের সাব-পোস্ট অফিসটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৫০০ টাকা ভাড়ায় চারচালা একটি টিনের ঘরে অফিসের সব কার্যক্রম চলছিল। সেই ১৯৭৪ সালের পর থেকে দীর্ঘদিন সংস্কার ও মেরামত না করায় জরাজীর্ণ হয়ে আছে অফিস ঘর। প্রাণ হারানোর ভয় নিয়েই এখানে ১৫ জন কর্মকর্তা-কর্মচারী তাদের চাকরির স্বার্থে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পোস্ট অফিসের চারপাশ ময়লা-আবর্জনায় ভরা, মানুষ যখন তখন এর চারপাশে এসে প্রস্রাব করছে। এর পাশে থাকা শৌচাগার ও ড্রেনের দুর্গন্ধে অফিসে বসা দায়। মাস শেষে কর্মচারীদের বেতন থেকে বিদ্যুতের বিল দেওয়া হয়। এইখানে যে সকল নতুন মানুষ পোস্ট অফিসে কোন কাজে আসেন তাদের এটিকে দেখে পোস্ট অফিস মনে করাই দায় হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মোঃ আজগর হোসেন বলেন, “এখন বিভিন্ন ধরনের ডিজিটাল যুগের জিনিসপত্র চলে আসায় আমাদের এখন আর পোস্ট অফিসে যেতে হয়না। তাছাড়াও আমাদের এই পোস্ট অফিসের বর্তমানে যে অবস্থা, এতে মানুষের খুব বেশি দরকার বা ঠেকায় না পড়লে পোস্ট অফিসে যায় না”।
সাব-পোস্ট অফিসের পোস্ট মাস্টার মো. আক্তারুজ্জামান মিয়া বলেন, “অফিসের অবস্থা খুবই খারাপ। খুব কষ্ট করে চাকরির স্বার্থে আমরা এখানে দায়িত্ব পালন করছি। এইখানে যে কোন সুস্থ্য মানুষ আসলে গন্ধে বা এইখানের পরিবেশ অসুস্থ হয়ে যাবে, কোন স্বাভাবিক মানুষ এই ভবনে কাজ করতে পারবেন না”।
স্থানীয় কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস বলেন, “যে কোন কাজে জনগণ পোস্ট অফিসে গেলে তাদের ভয়ে থাকতে হয় কখন ঘরটি ভেঙ্গে মাথার ওপর পড়ে। খুবই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এইখানের কর্মকর্তা-কর্মচারীও একই আতঙ্কে থাকেন। অতিদ্রুত পোস্ট অফিসের এই ঝুঁকিপূর্ণ ঘরটি ভেঙ্গে আধুনিক মানের একটি ভবন নির্মাণ করা প্রয়োজন তা না হলে জীবনের ঝুঁকি নিয়ে কেউ পোস্ট কোন সেবা নিতে আসবে না”।
এ বিষয়ে জানতে চাইরে ফরিদপুর ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. তরিকুল ইসলাম বলেন, “কৃষ্ণপুর সাব-পোস্ট অফিসটির নিজস্ব কোনো জায়গা-জমি নেই। এইখানে আমাদের কোন জায়গা না থাকায় ভবন নির্মাণ করতে পারছিনা। ওই পোস্ট অফিসের সম্পর্কে বিভিন্ন সমস্যার কথা শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে কয়েকবার জানানো হয়েছে। তাদের অনুমতি পেলেই জরাজীর্ণ ঘরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত

পোস্ট অফিস নয় এজেনো কুড়ে ঘর নেই কম্পিউটার-ইন্টারনেট ব্যবস্থা।।

আপডেট সময় : 08:45:30 am, Thursday, 12 October 2023