Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর

পাবনা-৪ আসনে নৌকা চান সাবেক ভূমিমন্ত্রীর তিন সন্তান।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:15:14 am, Monday, 20 November 2023
  • 189 বার পড়া হয়েছে

পাবনা-৪ আসনে নৌকা চান সাবেক ভূমিমন্ত্রীর তিন সন্তান।।

পাবনা প্রতিনিধি।।
গালিবুর রহমান শরীফ সাকিবুর রহমান শরীফ এবং মাহজেবিন শিরিন পিয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসন -ঈশ্বরদী-আটঘরিয়া-থেকে নৌকার মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নেমেছেন সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর তিন সন্তানসহ পরিবারের পাঁচ সদস্য। 
ইতোমধ্যে প্রয়াত এই এমপির দুই ছেলে ও মেয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মেয়ে জামাই ও খালাতো ভাই মনোনয়ন তুলবেন বলে নিশ্চিত করেছেন।
১৯৯৬ সাল থেকে টানা পাঁচটি সংসদ নির্বাচনে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। ২০১৪ সালে তিনি নির্বাচিত হয়ে ভূমি মন্ত্রীর দায়িত্ব পেলে পরিবারের সদস্যরা স্থানীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, কমিটি বাণিজ্য, জমি দখল, বালুমহাল দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর ও মারপিট, রূপপুর বিদ্যুৎ প্রকল্পে টেন্ডারবাজিসহ প্রকাশ্য নানা অপকর্মে জড়িয়ে পড়েন।
২০১৮ সালে শামসুর রহমান শরীফ দলীয় মনোনয়ন পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী সভায় ডিলু পুত্র উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরিফ তমালের নেতৃত্বে হামলা হয়। সন্ত্রাসীরা হাবিবকে ছুরিকাঘাত করলে সরকার বিতর্কের মুখে পড়ে।
২০২০ সালে শামসুর রহমান শরীফের মৃত্যুর পর পরিবারের সদস্যরা আলাদাভাবে নেতৃত্ব দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন। তাদের ঘিরে বিভক্ত হয়ে পড়েন শামসুর রহমান শরীফের অনুসারী নেতাকর্মীরাও।
দলীয় সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য ডিলুর মৃত্যুর পর স্ত্রী কামরুন্নাহার ও তিন ছেলে-মেয়ে, জামাই মনোনয়ন চাইলেও, দলের হাইকমান্ড ক্ষুব্ধ থাকায় তারা মনোনয়ন পাননি। ফলে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর উপনির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস।
এদিকে, দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখেও ডিলু পরিবারের বিভক্তি দূর হয়নি। আওয়ামী লীগের মনোনয়ন পেতে শনিবার (১৮ নভেম্বর) মনোনয়নপত্র নিয়েছেন সাবেক এমপির দুই ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, সদস্য সাকিবুর রহমান শরীফ, মেয়ে মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া। মনোনয়ন তুলবেন বলে নিশ্চিত করেছেন জামাতা সাবেক পৌর মেয়র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, খালাতো ভাই জেলা আওয়ামী লীগ নেতা বশির আহমেদ বকুলও ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, পরিবারের সদস্যদের সীমাহীন লোভের কারণে শামসুর রহমান শরীফ ডিলুর সারা জীবনের রাজনৈতিক ত্যাগ ধূলিসাৎ হয়ে গেছে। স্ত্রী সন্তানদের কারণে তিনি দলীয় নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তারা বাবার ক্ষমতা ব্যবহার করে প্রচুর অবৈধ অর্থ বিত্তের মালিক হয়েছে। এখন নির্বাচন সামনে রেখে তারা আবারও হারানো রাজত্ব ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্র জানায়, গালিবুর রহমান শরীফ লন্ডনে থাকেন। বাবা জীবিত থাকাকালীন ঈশ্বরদীতে তার আনাগোনা ছিল কম। বাবা প্রয়াত হলে তিনি দেশে ফিরে রাজনীতিতে নামেন। উপনির্বাচনে মনোনয়ন না পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকা চেয়েছিলেন। না পেয়ে ফিরে যান লন্ডনে। আরেক ছেলে সাকিবুর রহমান শরীফ কনক আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী নিয়ে কর্মসূচি পালন করেন। মসজিদ ও মাদ্রাসায়ও দান করেন।
মেয়ে মাহজেবিন শিরিন পিয়া প্রত্যক্ষ রাজনীতিতে জড়িত। বাবা বেঁচে থাকতেই তিনি ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেন। তিনি উপজেলা, পৌর ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের কথা নিশ্চিত করলেও, পারিবারিক বিরোধ নেই বলে দাবি করেছেন মাহজেবিন। তিনি বলেন, ‘এক পরিবার থেকে আমরা ভাইবোন মনোনয়ন চাইলে সমস্যা কী? প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষে আমরা কাজ করব।’
ছেলে সাকিবুর রহমান শরীফ বলেন, ‘বাগানে শত ফুল ফুটবে। এর মধ্যে সেরাটা বেছে নেবেন প্রধানমন্ত্রী। আমরা নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছি। এখানে  গ্রুপিং বা বিভেদ নেই, শুধু প্রতিযোগিতা আছে।’
জামাই আবুল কালাম আজাদ মিন্টু বলেন, আমি কোন পরিবারের পরিচয়ে রাজনীতি করিনা। ছাত্রলীগ, যুবলীগ করে আওয়ামীলীগে এসেছি। ঈশ্বরদী পৌরসভায় মেয়র হয়েছি, দলীয় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি। নিজের পরিচয়ে আমার প্রার্থী হবার যোগ্যতা রয়েছে বলে আমি মনে করি।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, তারা তিন ভাইবোন জেলার কমিটিতে আছেন। মনোনয়ন সবাই চাইতে পারেন। তবে এক পরিবার থেকে তিন ভাই-বোনের মনোনয়ন চাওয়ার বিষয়টি শোভনীয় নয় বলে মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা

পাবনা-৪ আসনে নৌকা চান সাবেক ভূমিমন্ত্রীর তিন সন্তান।।

আপডেট সময় : 04:15:14 am, Monday, 20 November 2023