Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে পৌরসভার টোল আদায়ের নামে সড়কে চাঁদাবাজি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:28:11 am, Sunday, 3 December 2023
  • 220 বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে পৌরসভার টোল আদায়ের নামে সড়কে চাঁদাবাজি।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে পৌরসভার টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে মহাসড়কের পাশে রঙ্গিন ছাতা ও কাঠের বেঞ্চ নিয়ে একটু আড়ালে দলবদ্ধভাবে বসে আছে কয়েক জন যুবক। 
হাতে রয়েছে রশিদ ও কলম। ব্যাটারি ও ইঞ্জিনচালিত মালবাহী ট্রাকসহ ছোট-বড় যানবাহন দেখলেই দৌড়ে এসে মহাসড়কেই থামিয়ে দিচ্ছে। রশিদ দিয়ে চালক ও তার সহকারীর কাছ থেকে টোলের নামে আদায় করা হচ্ছে টাকা। রশিদে ইজারাদারের নাম লেখা রয়েছে। 
টাকা দিতে না চাইলে চালকদের সঙ্গে আদায়কারীর ঝগড়াবিবাদ লেগে থাকে। দীর্ঘ সময় গাড়ি আটকে রাখার ঘটনাও ঘটছে। এভাবেই প্রকাশ্যে পৌরসভার টোল আদায়ের নামে চাঁদাবাজির দৃশ্যের দেখা মিলেছে পাবনার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আলহাজ মোড়সহ কয়েকটি এলাকায়।
জানা গেছে, মহাসড়কে যানবাহন থামিয়ে টোল আদায় বন্ধ করতে হাইকোর্টে দায়েরকৃত রিটপিটিশন নং- ৪৬৪০/২০২২-এর মোতাবেক গত ২১ এপ্রিল আদেশের আলোকে টার্মিনাল ব্যতিরেকে সড়ক-মহাসড়ক থেকে টোল আদায় না করার জন্য সকল সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের দৃষ্টি আকর্ষণ পূর্বক বিজ্ঞপ্তি জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা প্রদান করা হয়। 
হাইকোর্টের অনুলিপি অনুযায়ী টার্মিনাল ছাড়া টেন্ডার হয় না। পৌরসভার বিধানের ৯৮ ধারার ৭ নং অনুচ্ছেদ অনুসারে শুধু মাত্র পৌরসভা নির্মিত টার্মিনাল ছাড়া পার্কিং ফির নামে টোল আদায় সম্পূর্ণ অবৈধ। অথচ এখানে ট্রাক টার্মিনাল না থাকলেও বছরের পর বছর ধরে পৌর উন্নয়নের নামে টোল আদায়ের রসিদ দিয়ে সড়কের একাধিক স্থানে চাঁদাবাজি চলছে।
সূত্র জানায় ২০২২ সালের মাঝামাঝি সময়ে মাত্র ১ লাখ টাকায় পৌরসভা থেকে টোল আদায়ের ইজারা পান আবুল কাশেম। শহরের বকুলের মোড় চাঁদআলীর মোড় রেলগেট ভেলুপাড়া মোড়সহ পাঁচটি স্থানে ইজারাদারের প্রায় ১৫ জন চাঁদা আদায় করছেন। 
মালবাহী ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান নছিমন বাস মিনিবাস থেকে ৫০ টাকা অবৈধ ইঞ্জিনচালিত ভটভটি থেকে ২০ টাকা ও পণ্যবাহী ব্যাটারিচালিত ভ্যান থেকে ১০ টাকা করে আদায় হয়। প্রতিদিন প্রায় চার শতাধিক যানবাহন থেকে ৩২ হাজার টাকা চাঁদা উঠে।
হিসাব করলে দেখা যায় মাসে ৯ লাখ এবং বছরে ১ কোটি টাকার বেশি আদায় হয়। রাতে উল্লেখিত মূল্যের থেকে বেশি পরিমাণে অনেক সময় রশিদ ছাড়াই চাঁদা দিতে হয় বলে অভিযোগ চালকদের।
ইজারাদার আবুল কাশেম বলেন পৌরসভার অনুমতিক্রমে ইজারার মাধ্যমে টাকা তোলা হয়। প্রতি বছরই পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বে থাকা সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে পৌরসভাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে টোল আদায়ের ইজারা নেওয়া হচ্ছে।
পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা বলেন, পৌরসভা থেকে ডাক হয়ে পৌর এলাকার ভেতরে মালামাল আনলোডের সময় টোল আদায় হয়। তবে সিএনজি বা অটো থেকে আদায় করা হয় না জানিয়ে তিনি আরও বলেন, নসিমন, করিমন, ভটভটি এগুলো থেকে আদায় হয়। এক বছরের জন্য ইজারা দিয়ে পৌরফান্ডে টাকা পাই। 
পৌরসভার উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে টোল আদায় হচ্ছে। ইজারার মাধ্যমে এটি সম্পূর্ণ বৈধ উপায়ে আদায় হচ্ছে। এ বিষয়ে হাইকোর্টের কোনো নিষেধাজ্ঞা নেই জানিয়ে তিনি বলেন সব জায়গাতেই টোল আদায় করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পৌরসভার টোল আদায়ের নামে সড়কে চাঁদাবাজি।।

আপডেট সময় : 09:28:11 am, Sunday, 3 December 2023