Dhaka , Monday, 30 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“বাবার হাত ধরেই চন্দনাইশ উপজেলার মুসতাকিমের আইন পেশায় সাফলতা অর্জন” অপরাধে জিরো টলারেন্স ; রুপগঞ্জ থানার আস্থার প্রতীক ওসি সবজেল হোসেন আলোকিত রমজান, রঙিন ঈদ-২০২৬: তিন জেলায় প্রায় এক শতাধিক পরিবারের পাশে এনবিএ ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা সালমান আরশাদ নজরুল নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও ফের ক্লাস পরীক্ষা বর্জনের ডাক চবি কলেজের শিক্ষার্থীদের, ৩ দফা দাবিতে উপাচার্য কে স্মারকলিপি     রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না তারাই তবে কিভাবে মন্ত্রণালয়কে মুক্ত করবো: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক বাপ্পী ফতুল্লায় বক্তাবলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী স্বৈরাচারের দোসর ইউপি সদস্য ইমরানের হুমকি ও অপপ্রচার, বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম কালীগঞ্জে রেললাইনে প্রাণ গেল বৃদ্ধের: ট্রেনের নিচে পড়ে নিথর দেহ উদ্ধার কালীগঞ্জ ও ভুরুঙ্গামারী সীমান্তে ১৫ বিজিবি’র ঝটিকা অভিযান: বিপুল মাদকসহ চোরাচালান পণ্য জব্দ আদিতমারীতে র‍্যাবের হানা: শয়নকক্ষের খাটের নিচে মিলল ৬২৭ বোতল মাদক, কারবারি গ্রেপ্তার লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: ১১ লাখ টাকার কসমেটিকস ও শাড়িসহ মাদক জব্দ লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের পৈতৃক জমি দখল ও লুটপাটের অভিযোগ: সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরের জাজিরায় জমি বিরোধে শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা পাইকগাছায় জমি বিরোধের ইতি; মালিকের হাতে ফিরলো দখল মধ্যরাতের কালবৈশাখীতে লন্ডভণ্ড লালমনিরহাট: শিলার আঘাতে ছিন্নভিন্ন টিনের চালা, ফসলের ব্যাপক ক্ষতি ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা     কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার সাংবাদিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগের পরিকল্পনা করছে সরকার:- বাছির জামাল

পাবনার অনেক এলাকায় এখনও জলাবদ্ধতায় জনভোগান্তি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:47:44 am, Wednesday, 18 September 2024
  • 110 বার পড়া হয়েছে

পাবনার অনেক এলাকায় এখনও জলাবদ্ধতায় জনভোগান্তি।।

পাবনা প্রতিনিধি।।
   
শুক্রবার -১৩ সেপ্টেম্বর- রাত  থেকে টানা বৃষ্টিতে পাবনা শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ডুবে যায়। গত সোমবার -১৬ সেপ্টেম্বর- দুপুরে এই টানা বৃষ্টি শেষ হয়। তাতে রাস্তাঘাটের পানি নেমে গেলেও  বিভিন্ন স্থানে পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ থাকায় মানুষের বাড়িতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। 
মঙ্গলবার -১৭ সেপ্টেম্বর- পাবনা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় পাবনা শহরের পশ্চিমাংশে বসবাসকারী মানুষগুলো রয়েছে বেশী বিপদে। অনেক এলাকায় ড্রেনের মুখ বন্ধ রয়েছে। কোথাও কোথাও ড্রেনের মুখ খোলা থাকলেও পানি নিষ্কাশন হচ্ছে ধীর গতিতে। ফলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। 
তিন দিনের টানা বৃষ্টিতে শহরের শিবরামপুর মহল্লার কালাচাঁদপাড়া- শালগাড়ীয়া- আটুয়া চামড়ার আড়ত মোড়- বেলতলা রোড- গোপালপুর- দিলালপুর- দক্ষিণ রাঘবপুর- দোহারপাড়া, শালগাড়িয়া, কুঠিপাড়া, রাধানগর- যুগীপাড়াসহ বিভিন্ন এলাকায় ড্রেন ও রাস্তা উপচে মানুষের বাড়িতে পানি ঢুকে যায়। 
আটুয়া এলাকার আবুল কালাম জলাবদ্ধতায় ভোগান্তির বিষয়ে ড্রেন নির্মাণে ঠিকাদারদের ধীরগতি ও গাফিলতিকে দায়ি করেন।
ড্রেন দিয়ে পানি বের হওয়ার বদলে ড্রেন থেকেই পানি ঘরে ঢুকে পড়ছে বলে দাবি করেন তিনি। 
এদিকে ঘরে জমা হওয়া বৃষ্টির পানি সেচে সেচে রাত্রি যাপন করছেন বলে অনেক ভুক্তভোগি জানিয়েছেন।
জলাবব্ধতার কারন অনুসন্ধানে দেখা গেছে, পাবনা পৌরসভার পানি নিষ্কাশনের অন্যতম স্থানগুলো অপরিকল্পিত ভরাট করার কারনে খাল সরু হয়ে গেছে। ফলে পানি দ্রুতগতিতে বের হতে পারছে না। দ্রুত পানি নিষ্কাশনে শিগগির এই খাল দখলমুক্ত করা প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগিরা। 
ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক নাজমুল হাসান রঞ্জন জানান- গত তিন দিনে ১৮১.০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ঈশ্বরদী আবহাওয়া অফিস। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“বাবার হাত ধরেই চন্দনাইশ উপজেলার মুসতাকিমের আইন পেশায় সাফলতা অর্জন”

পাবনার অনেক এলাকায় এখনও জলাবদ্ধতায় জনভোগান্তি।।

আপডেট সময় : 05:47:44 am, Wednesday, 18 September 2024