Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

পাবনায় বিএনপির দুইগ্রুপের গোলাগুলির ঘটনায় ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আটক-১

  • Reporter Name
  • আপডেট সময় : 04:21:29 pm, Sunday, 13 July 2025
  • 92 বার পড়া হয়েছে
পাবনা প্রতিনিধি:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষে পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব সহ ১৫ জনের আহতের ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।  এ ঘটনায় নয়ন খা নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) রাতে বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার (১১ জুলাই) রাতে গুরুতর আহত সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ছেলে আদনানুর রউফ রুদ্র বাদী হয়ে মামলা দায়ের করেন।
গ্রেফতার নয়ন খা সুজানগর হাসপাতাল পাড়ার আলতু খার ছেলে। বিএনপি কর্মী বলে জানা গেছে।
মামলার আসামীরা হলেন- সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খা , সুজানগর উপজেলা বিএনপির সাবেক সদস্য কামাল শেখ, বিএনপি কর্মী লেবু খা, পৌর যুবদল সদস্য মানিক খা ,
সুজানগর এনএ কলেজ শাখার সভাপতি শাকিল খা, সুজানগর পৌর ৬নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি রুহুল খা ও যুবদল কর্মী হালিম শেখ প্রমুখ ।
গুরুতর আহত বহিষ্কার হওয়া শেখ আব্দুর রউফ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিনের অনুসারী। এই মামলার আসামীদের বেশিরভাগ নেতাকর্মী আব্দুল
হালিম সাজ্জাদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিবের অনুসারী বলে জানা গেছে।
বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিবের ছেলে বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
এছাড়া ৫০/৬০ অজ্ঞাত জনের নামও রয়েছে। এ ঘটনায় নয়ন খা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। অস্ত্র উদ্ধারের বিষয়টি নিয়েও পুলিশ কাজ করছে।
জানা গেছে, গত (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে সুজানগর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মজিবর খাঁ ও সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের সমর্থকদের মধ্যে পুর্বের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় সদস্য সচিব রউফ শেখ সহ ১৫ জনেরও বেশি নেতাকর্মী গুরুতর আহত হন। এসময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। আব্দুর রউফকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিলে পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
অবৈধ অস্ত্র হাতে কয়েকজন নেতাকর্মীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি থাকা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ সহ ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনা তদন্ত করতে শুক্রবার তিন সদস্যের প্রতিনিধিদল সুজানগরে এসে তথ্য সরবরাহ করেন। হামলার ছবি ভিডিও সংগ্রহ করেন। এছাড়াও আগ্নেয়াস্ত্রের ভাইরাল হওয়া ছবিও সংগ্রহ করেন প্রতিনিধিদল।
পরে থানায় জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে যান। এসময় শক্তভাবে নিরপেক্ষভাবে ভয়ছাড়া প্রকৃত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খায়ের নেতৃত্বে এদের একটি চক্র তৈরি হয়েছে। অবৈধ বালু কাটা,
বাজারে দোকানদারদের থেকে বেপরোয়া চাঁদাবাজি, স্বর্ণের দোকানে দিনেদুপুরে ডাকাতি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ যাবতীয় অপকর্ম করে বেড়াচ্ছে।
চলতি বছরের (৩ মার্চ) অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলে ইউএনওকে মারতে যান মজিবর খা সহ ওই চক্রটি। এসময় সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের রুমে বসে থাকা
জামায়াত নেতারা বাধা দিলে অফিসের ভিতরেই  জামায়াতের উপজেলা নায়েবে আমীর ও সেক্রেটারি সহ ৪ জন নেতাকে বেধড়ক মারপিট করা হয়েছিল।
এ ঘটনা সারাদেশে আলোচনার জন্ম দিলে নামেমাত্র কয়েকজনকে বহিষ্কার করা হয়। জামায়াত নেতা বাদী হয়ে মামলা দায়ের করলেও তেমন কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে
আজকে এতোবড় ঘটনা জন্ম দিল এই চক্রটি। এছাড়াও বাজারের একটি স্বর্ণের দোকানে দিনেদুপুরে ডাকাতির ভিডিও ভাইরাল হলে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
বাজারের কয়েকজন অভিযোগ করে বলেন, এসব বিএনপি নেতাদের লাগাম টেনে ধরার মত দেশে কোন লোক নেই। এরা বেপরোয়াভাবে চাঁদাবাজি করলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উপজেলাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।
এসব নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে বড় ধরনের মাশুল দিতে হবে দলকে বলে উল্লেখ করেন। তারা আরও বলেন, বাজারে কেউ এক আটি শাক ও এক ছরি কলা নিয়ে আসলেও এর দামের চেয়ে বেশি টাকা চাঁদা দিতে হয়।
ফুটপাতের ব্যবসায়ীদের থেকে যেমনি খুশি তেমনিভাবে চাঁদা আদায় করা হয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরেরদিন দোকান বসতে দেন না। অনেকেই বাজার ছেড়ে অন্য কোথাও ব্যবসা করে খাচ্ছে বলে জানান তারা।
প্রথমে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে সুজানগরে গোলাগুলির ঘটনার কথা শোনা গেলেও পরে চাঁদা তোলা নিয়ে সংর্ষের সূত্র বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাবনায় বিএনপির দুইগ্রুপের গোলাগুলির ঘটনায় ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আটক-১

আপডেট সময় : 04:21:29 pm, Sunday, 13 July 2025