Dhaka , Friday, 20 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
​সীমান্তের কুয়াশাভেদে বিজিবির অভিযান: ঠাকুরগাঁওয়ে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত-২ নেত্রকোণার দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি উদযাপন শ্রীপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ আটক ১৪ জাজিরায় এক্সপ্রেস সড়কে যাত্রী তুলতে দাঁড়ানো বাসে পেছন থেকে ধাক্কা, নিহত ১ আহত অন্তত ১৫ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির হাওয়া চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামের সেই বাবার লাশ দাফন একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি কালীগঞ্জে ২১১ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে চলাচলের পথ রুদ্ধ করে প্রাচীর নির্মাণ: রাস্তা ফেরানোর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাজেকে আবারও আগুন, বিজিবি ও ফায়ার সার্ভিসের সাহসিকতায় রক্ষা পেল পর্যটন কেন্দ্র নগরীর চান্দগাঁও এলাকা হতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ নারী সিটিসিআরপি প্রকল্পে নির্মিত দুই সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা পাইকগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সময়সূচি পরিবর্তন রমজানে হিলি বাজারে মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিলিতে লেবুর হালি ৮০ টাকা দুই দিনের ব্যবধানে দ্বিগুণ দাম, বিপাকে ক্রেতারা লালমনিরহাটে বিএনপির চেয়ারম্যান ও আসাদুল হাবিব দুলুর জন্য যুবদলের দোয়া মাহফিল রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম অবৈধ নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বর্জন ও অধ্যক্ষের কক্ষে তালা দিলেন চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লক্ষ্মীপুরে কলেজছাত্র আশরাফুল হত্যা: প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। রূপগঞ্জে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেয়ায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, থানায় মামলা; গুরুতর আহত ৫ রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার পবিত্র রমজান মাসে হিলি বাজারে মানবতার ঝুরি স্থাপন, অসহায়দের পাশে হিলি যুবশক্তি ফাউন্ডেশন

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির হাওয়া

  • Reporter Name
  • আপডেট সময় : 02:43:26 pm, Friday, 20 February 2026
  • 3 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা:

দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির পথে এগোচ্ছে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এ হাসপাতালটিতে সরকারিভাবে ২৪ জন ডাক্তার থাকার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে চিকিৎসক সংখ্যা ছিল মাত্র ৬ ছয়জন। ফলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের পড়তে হতো চরম ভোগান্তিতে। অবশেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আটজন নতুন মেডিকেল অফিসার যোগদান করায় স্বাস্থ্যসেবায় নতুন আশার সঞ্চার হয়েছে।

উপজেলার একমাত্র সরকারি এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক স্বল্পতার কারণে এতদিন রোগীদের চরম ভোগান্তি পোহাতে হতো। বহির্বিভাগ ও অন্তর্বিভাগ—দুই ক্ষেত্রেই পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সেবার মান ব্যাহত হচ্ছিল। জরুরি বিভাগেও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। এ পরিস্থিতিতে স্থানীয় গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নবযোগদানকারী চিকিৎসকরা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন। ফলে জরুরি বিভাগসহ নিয়মিত চিকিৎসা কার্যক্রমে গতি আসবে এবং রোগীরা আরও দ্রুত ও মানসম্মত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

উপজেলাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের চিকিৎসক সংকট লাঘবের মাধ্যমে এখন থেকে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার রোগীরা উপকৃত হবেন বলে তারা প্রত্যাশা করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান জানান, দীর্ঘদিন পর একসঙ্গে আটজন চিকিৎসক যোগদান করায় এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় ব্যাপক পরিবর্তন আসবে বলে আমরা আশা করছি। সেই সাথে আমরা সেবার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

​সীমান্তের কুয়াশাভেদে বিজিবির অভিযান: ঠাকুরগাঁওয়ে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির হাওয়া

আপডেট সময় : 02:43:26 pm, Friday, 20 February 2026