Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

পাইকগাছায় শীতের রাতে পাড়া-গ্রামে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলার ধুম

  • Reporter Name
  • আপডেট সময় : 08:41:48 pm, Tuesday, 23 December 2025
  • 43 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা,

শীত এলেই সারা দেশের ন্যায় পাইকগাছারও পাড়া-গ্রামজুড়ে শুরু হয় ব্যাডমিন্টন খেলার উৎসব। শীতের সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গ্রাম, পাড়া-মহল্লা, বাড়ির আঙিনা কিংবা খোলা জায়গায় ছেলে-বুড়ো, তরুণ-তরুণী—সব বয়সী মানুষের অংশগ্রহণে জমে ওঠে ব্যাডমিন্টনের আসর।

শীতের ঠান্ডা আবহাওয়ায় শরীরকে সক্রিয় ও সুস্থ রাখতে ব্যাডমিন্টন একটি জনপ্রিয় ও কার্যকর ব্যায়াম। ঘাম ঝরিয়ে শরীরকে সতেজ রাখার পাশাপাশি এই খেলায় রয়েছে আনন্দ ও বিনোদনের মিশেল। ফলে চাকরিজীবী, এ্যাডভোকেট, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ সন্ধ্যা হলেই র‌্যাকেট হাতে মাঠে নেমে পড়েন।

এরই ধারাবাহিকতায় পাইকগাছা পৌরসভার অফিসার্স ক্লাব চত্বর, পৌরসভা চত্বর, কোর্ট চত্বর, গদাইপুর, কপিলমুনি, রাড়ুলী, চাঁদখালিসহ বিভিন্ন গ্রামের বাড়ি, মাঠ কিংবা সড়কের পাশের ফাঁকা জমিতে কোর্ট কেটে ফ্লাডলাইটের আলোয় খেলছে ব্যাডমিন্টন খেলা। র‌্যাকেটের আঘাতে কর্ক হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। কেউ সমস্বরে পয়েন্ট গুনছেন, কেউ আবার সুযোগ বুঝে সজোরে শট বসাচ্ছেন প্রতিপক্ষের কোর্টে।

কোর্টের চারপাশে র‌্যাকেট হাতে অপেক্ষমাণ খেলোয়াড়দের পাশাপাশি ভিড় করছেন দর্শকরাও। ভালো সার্ভ বা দারুণ স্ম্যাশে দর্শকদের কাছ থেকে ভেসে আসে বাহবা। আবার ‘থার্টিন হোপ’ কিংবা ‘ফোরটিন লাস্ট’ ঘোষণার সঙ্গে সঙ্গে কোর্টের চারপাশে শুরু হয় বাড়তি উত্তেজনা ও হুড়োহুড়ি। অপেক্ষমাণ খেলোয়াড়রা সুযোগের অপেক্ষায় থাকেন কোর্ট দখলের জন্য।
ঝামেলাহীন আয়োজন, অল্প জায়গায় খেলা সম্ভব হওয়া এবং সবার অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় দিন দিন ব্যাডমিন্টনের জনপ্রিয়তা বাড়ছে।

এ কারণে শীতকাল এলেই পাইকগাছাসহ সারা দেশে ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যায়। শীতের সন্ধ্যায় পাড়া-মহল্লা, গ্রাম কিংবা শহর—সবখানেই কর্ক উড়িয়ে দুই পক্ষের জয়ের লড়াই এখন এক পরিচিত ও আনন্দঘন দৃশ্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পাইকগাছায় শীতের রাতে পাড়া-গ্রামে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলার ধুম

আপডেট সময় : 08:41:48 pm, Tuesday, 23 December 2025