Dhaka , Tuesday, 28 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইবির ৮ শিক্ষার্থীকে সাজা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:32:09 pm, Saturday, 14 October 2023
  • 229 বার পড়া হয়েছে

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইবির ৮ শিক্ষার্থীকে সাজা।।

ইবি প্রতিনিধি।।
পরীক্ষার অসদুপায় অবলম্বনের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি নির্ধারণ করেছে কর্তপক্ষ। এর মধ্যে ৬ শিক্ষার্থীর এক সেমিস্টারের সকল কোর্স এবং একজনের একটি নির্ধারিত কোর্সের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাকি একজনকে শেষ বারের জন্য সতর্ক করা হয়েছে।  
মঙ্গলবার (১০ অক্টোবর) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর আগে গত ৩ অক্টোবর ছাত্রশৃঙ্খলা কমিটির সভার সুপারিশ অনুযায়ী ৮ অক্টোবর উপাচার্যের সিন্ডিকেট সভায় অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীর বিএসসি (সম্মান) ৪র্থ বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা-২০২২ এর সকল কোর্সের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একজনের ১ম বর্ষ ২য় সেমিস্টারের, মার্কেটিং বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীর বিবিএ ৩য় বর্ষ ১ম সেমিস্টার, এবং অর্থনীতি বিভাগের মাস্টার্স ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর এম.এস-এস ১ম সেমিস্টার পরীক্ষার সকল কোর্সের পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীর ২য় বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষার একটি কোর্সের পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়। তবে সকল খরচ বহন সাপেক্ষে ওই শিক্ষার্থী রিটেক পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক দফতর। এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর কৃত অপরাধের ধরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা সাপেক্ষে তাকে শেষবারের মতো সতর্ক করা হয়েছে। 
এ বিষয়ে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে শিক্ষার্থীদের বিভিন্ন কোর্স বাতিল করা হয়েছে। পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের বিভিন্ন ধারা অনুযায়ী তাদের শাস্তির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইবির ৮ শিক্ষার্থীকে সাজা।।

আপডেট সময় : 01:32:09 pm, Saturday, 14 October 2023