Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের নরকোনা মসজিদে খন্দকার মোতালিব হোসেন এর জুমার নামাজ আদায় ত্রিপুরার টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি, রাজনগরের মনসুরনগরে বন্যা—স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের রামু উপজেলার ঈদগড়ে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ ৪ দিন পর সাজিদের মরদেহ উদ্ধার কক্সবাজার-ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেল্পার আটক কাউয়ারখোপের বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন এমপি লুৎফুর রহমান কাজল কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা থানায় জমা দিয়ে পুরস্কৃত কক্সবাজার বিমানবন্দর আনসার ক্যাম্পের দুই সদস্য রূপগঞ্জে সরকারি খাল ভরাট করায় ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানি বন্দী, চরম ভোগান্তি মাননীয় প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি: বন্যাবিধ্বস্ত বাঁশখালীর আর্তনাদ ও স্থায়ী সমাধানের আকুল আবেদন রেকর্ড বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ পেলেন মেয়রের ত্রাণ সামগ্রী কোতোয়ালী এলাকায় বাসে ছিনতাইকারী চক্রের প্রধান ছোরা ও ১১টি ছিনতাইকৃত স্মার্টফোনসহ আটক ‘নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে’—জলাবদ্ধ এলাকা পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন সড়কে মৃত্যু প্রতিরোধে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত ডিএমসির ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধানমন্ত্রীর অংশগ্রহণে নানা আয়োজন পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার আহ্বান জেলা প্রশাসকের বৃষ্টিকে উপেক্ষা করে ‘রেইনি ৫কে রান’, শুরু হলো এনএসইউ হেলথ ফেস্ট ২০২৬-এর কাউন্টডাউন সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ গাজীপুরে ছাত্রশিবিরের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা সরাইল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬ জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন রাজধানীর পরিবহনে বড় রদবদল: সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস কাঁচপুরে সীতাকুণ্ডের শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড রায় “আজকের গৃহীত ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তা:- ড. মোঃ জিয়াউদ্দিন কুতুবপুরে জনি হত্যা: বাকি আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার আহ্বান জেলা প্রশাসকের

  • Reporter Name
  • আপডেট সময় : 12:52:58 pm, Saturday, 11 July 2026
  • 2 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, ঢাকা,

রাজধানীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে শিক্ষার্থীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণই ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
কেরানীগঞ্জ গার্লস স্কুলে আয়োজিত এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা কেবল সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বিদ্যালয় থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে পারলে সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে।
তিনি শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক বলেন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজে ইতিবাচক নেতৃত্ব দিতে সক্ষম হবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে উৎস পর্যায়ে বর্জ্য আলাদা করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এবং বিভিন্ন ধরনের বর্জ্য নির্ধারিত রঙের পৃথক বিনে সংরক্ষণের কৌশল শেখানো হয়।
এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের ‘ক্লিন স্কুল টিম’-এর কার্যক্রম পরিদর্শন করে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি জানান, এ ধরনের টিম নিয়মিত শ্রেণিকক্ষ, টয়লেট, বারান্দা ও খেলার মাঠের পরিচ্ছন্নতা পর্যবেক্ষণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ এবং সঠিক স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করতে কাজ করবে।
এছাড়া কেরানীগঞ্জ উপজেলার সরকারি ও বেসরকারি সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার, বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা চালু এবং ‘ক্লিন স্কুল টিম’-এর কার্যক্রম নিয়মিত তদারকির আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের নরকোনা মসজিদে খন্দকার মোতালিব হোসেন এর জুমার নামাজ আদায়

পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার আহ্বান জেলা প্রশাসকের

আপডেট সময় : 12:52:58 pm, Saturday, 11 July 2026