Dhaka , Friday, 27 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম একই পরিবারের ৪জনের মৃত্যু…..সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   গাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন তুরাগ তীরে পুণ্যস্নানের মহামিলন সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মুক্তিযুদ্ধের প্রেরণাকে ধারণ করে বৈষম্যহীন, শোষণমুক্ত, বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: বিভাগীয় কমিশনার স্বাধীনতা দিবসে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে ডা. শাহাদাত হোসেন শহিদ জিয়ার ঘোষণা ও নেতৃত্বেই বাঙালি জাতি মুক্তির লড়াই শুরু করেছিল: প্রতিমন্ত্রী মীর হেলাল শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক রূপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ পাওনা টাকা না দেয়ায় ৯ মাসের শিশু অপহরন ; বিকাশে লেনাদেনার সময় গণধোলাই রূপগঞ্জে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি, জীবিত ১১ টি জবাই করার ৯টি ঘোড়া উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন মধুপুরে ভূয়া পুলিশ অফিসার আটক ১৭ বছরের অরাজকতা দূর করে সিন্দুরমতি মেলায় ফিরল সম্প্রীতি: উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বাধীনতা দিবসে জেলা পুলিশের নান্দনিক উদ্যোগ: পুলিশ লাইন্সে প্রীতি ফুটবল ম্যাচে সবুজের জয় লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: ৪ লাখ টাকার মাদক ও ভারতীয় স্বর্ণ শাড়ি জব্দ ইবির প্রবেশমুখে বেহাল সড়ক ও বিশ্ববিদ্যালয় পতাকার বিবর্ণ রঙ দেখে হতাশা প্রকাশ অভিভাবকদের ইবিতে শিক্ষক ও শিক্ষার্থী হত্যাকাণ্ডে সন্তানদের নিরাপত্তার শঙ্কায় ভর্তি পরীক্ষার্থীদের অভিভাবকরা জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কায়, ২ জন নিহত

পরকীয়ার কারনে খুন হয় দুই বন্ধু – পিবিআই

  • Reporter Name
  • আপডেট সময় : 10:59:57 pm, Sunday, 15 August 2021
  • 251 বার পড়া হয়েছে

পরকীয়ার কারনে খুন হয় দুই বন্ধু - পিবিআই

সুমন কুমার বর্মন, (স্টাফ রিপোর্টার), গাইবান্ধা ।।

গাইবান্ধায় এক রশি থেকে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আজ রোববার দুপুরে প্রেস ব্রিফিং করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই মিলনায়তনে প্রেস ব্রিফিং করেন পিবিআই গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) এ আর এম আলিফ। সেখানে তিনি বলেন, পরকীয়ার জেরে দুই বন্ধু মৃণাল চন্দ্র দাস ও সুমন কান্তি দাসকে হত্যার পর রশিতে ঝোলানো হয়েছে।

ব্রিফিংয়ে পিবিআইয়ের এসপি এ আর এম আলিফ বলেন, ‘আত্মহত্যা নয়, পরকীয়ার জেরে দুই বন্ধু মৃণাল চন্দ্র দাস ও সুমন কান্তি দাসকে হত্যা করা হয়েছে। এরপর তাঁদের লাশ গাইবান্ধা সদর উপজেলার মিয়ারবাজার এলাকার একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার নিহত দুজনের বন্ধু প্রদীপ চন্দ্র।’

পিবিআইয়ের পুলিশ সুপার বলেন, ১২ আগস্ট সকালে উপজেলার পিয়ারাপুর গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয় তাঁদের বন্ধু প্রদীপকে। প্রদীপ পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি গতকাল শনিবার আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেপ্তার প্রদীপ জবানবন্দিতে দাবি করেছেন, সুমনের মায়ের সঙ্গে তাঁর বন্ধু নিতাই চন্দ্র দাসের অবৈধ সম্পর্ক ছিল। পরে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে সুমন ও নিতাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে এ বিরোধের জেরে নিতাই পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রদীপের সহযোগিতায় সুমন ও মৃণালকে হত্যার পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে মাদক সেবনের কথা বলে ১১ আগস্ট রাতে নিতাইয়ের বাড়িসংলগ্ন ঘটনাস্থলে ডেকে নেওয়া হয় সুমন ও মৃণালকে। নিতাই ও প্রদীপের পাশাপাশি আরও তিন থেকে চারজন এ হত্যায় যুক্ত ছিলেন। পরে এটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য একটি গাছে এক রশির দুই মাথায় মৃণাল ও সুমনকে ঝুলিয়ে রাখা হয়।

পিবিআইয়ের এসপি আরও বলেন, ১২ আগস্ট বেলা দুইটার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রংপুরের সদস্যরা লাশ দুটি উদ্ধার করেন। ওই দিনই এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলাটির তদন্তভার পায় গাইবান্ধা পিবিআই। এ ঘটনার মূল পরিকল্পনাকারী নিতাই ও তাঁর সহযোগীরা পলাতক আছেন বলে তিনি জানান। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটকে ‘আলোকিত জেলা’ গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

পরকীয়ার কারনে খুন হয় দুই বন্ধু – পিবিআই

আপডেট সময় : 10:59:57 pm, Sunday, 15 August 2021