Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:59:15 pm, Thursday, 5 February 2026
  • 93 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন চট্টগ্রাম:

দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়া নির্ভয়ে ভোট দিতে পারেন এবং রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারেন, সে জন্য একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক বিষয়ক কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক (Christan BEC) এবং অ্যালিয়ঁস ফ্রঁসেজ ঢাকা এর পরিচালক ব্রুনো লাক্রাম্পে (Bruno Lacrampe) এর সঙ্গে মতবিনিময়কালে মেয়র এসব কথা বলেন।

মতবিনিময়কালে প্রতিনিধি দলটি আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে মেয়রের ব্যক্তিগত মতামত জানতে চাইলে তিনি বলেন, ভোটারদের মধ্যে ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি করা না গেলে নির্বাচনে কাঙ্ক্ষিত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং রাজনৈতিক নেতাকর্মীরা যাতে বাধাহীনভাবে প্রচারণা চালাতে পারেন, সে জন্য প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য।

মেয়র বলেন, প্রথমবারের মতো যারা ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে, তাদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তরুণ ভোটাররা গণতন্ত্রের ভবিষ্যৎ, তারা ভোট দিতে মুখিয়ে আছে। কিন্তু দুঃখজনকভাবে ২০০১ সালের পর দেশে একটি সর্বজনগ্রাহ্য ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হয়নি। এর ফলে দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। এই বাস্তবতায় গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে আসন্ন জাতীয় নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে এবং সে জন্য উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। এতে বিপুল সংখ্যক ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে উৎসাহিত হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে হলে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসন সহ সব পক্ষকে নিরপেক্ষ আচরণ করতে হবে। একটি স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের কাজ হবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভয় সৃষ্টি করা নয়।

মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, সাংবাদিকরা যেন নির্ভয়ে নির্বাচন কাভার করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকে।

ডা. শাহাদাত হোসেন বলেন, নাগরিক সমাজ এবং দেশি বিদেশি পর্যবেক্ষকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপ হতে হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য। পোলিং এজেন্টরা যাতে নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ সৃষ্টি করা জরুরি। একই সঙ্গে ভোটকেন্দ্রসহ সংশ্লিষ্ট সব স্থানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের ভয়ভীতি, চাপ বা অনিয়মের সুযোগ না থাকে।

মতবিনিময় শেষে প্রতিনিধি দলটি নির্বাচনের বিষয়ে চট্টগ্রাম সিটি মেয়রের বিভিন্ন মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 08:59:15 pm, Thursday, 5 February 2026