Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:-

  • Reporter Name
  • আপডেট সময় : 05:57:25 pm, Thursday, 5 February 2026
  • 70 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

ফটিকছড়ির মেধাবী তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো বিশেষ সেমিনার ‘Gen Z meets Sarwar Alamgir’। বৃহস্পতিবার ফটিকছড়ির একটি চা-বাগানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম – ০২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সরওয়ার আলমগীর।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিদুয়ান সিদ্দিকীর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল হক মামুন। সেমিনারে ফটিকছড়ির বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যারা সরাসরি প্রধান অতিথির কাছে ফটিকছড়ির উন্নয়ন ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব সরওয়ার আলমগীর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ফটিকছড়ির প্রেক্ষাপটে নিজের পরিকল্পনা তুলে ধরে বলেন:
“মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে একটি কর্মসংস্থানমুখী ও আধুনিক ফটিকছড়ি গড়ার মাধ্যমে। ফটিকছড়ির তরুণরা হবে আইটি নির্ভর ও দক্ষ। আমি বিজয়ী হলে ফটিকছড়িতে একটি পূর্ণাঙ্গ আইটি পার্ক ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। তরুণদের মেধা আর আমাদের অভিজ্ঞতা মিলে আমরা ফটিকছড়িকে বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলব। মনে রাখবেন, আগামীর বাংলাদেশ হবে মেধার, কোনো পেশীশক্তির নয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চাকসু’র এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে বুক টানটান করে দাঁড়াতে হয়। ফটিকছড়ির তরুণরা আজ আর কেবল ভোটার নয়, তারা আগামীর নীতিনির্ধারক। জেনারেশন জি-র এই সাহস ও মেধা কাজে লাগিয়েই আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলব।”
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “ক্যাম্পাস থেকে শুরু করে রাজপথ—সর্বত্রই এখন তারুণ্যের জয়জয়কার। ফটিকছড়ির তরুণরা যাতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে কোনোভাবে পিছিয়ে না পড়ে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফটিকছড়ির যানজট নিরসন, হালদা নদী রক্ষা, চা শ্রমিকদের উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে প্রধান অতিথির সাথে প্রাণবন্ত আলোচনা করেন। উপস্থিত তরুণরা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ফটিকছড়ির উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:-

আপডেট সময় : 05:57:25 pm, Thursday, 5 February 2026