Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু মনোনয়ন না পেয়েও থেমে নেই—নেতৃত্বের পথে নতুন লক্ষ্য, মেয়র নির্বাচনে চোখ আদিতমারীতে র‍্যাবের ঝটিকা অভিযান: বেগুন ক্ষেতের মাটির নিচে মিলল ২০০ বোতল মাদক পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই, এএসআই সামিউল ইসলামের মানবিক সহায়তা রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও বিধবার ৭দোকানে তালা

পটুয়াখালীতে লোকসানের শঙ্কায় প্রান্তিক খামারিরা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:36:59 am, Sunday, 18 July 2021
  • 361 বার পড়া হয়েছে

পটুয়াখালীতে লোকসানের শঙ্কায় প্রান্তিক খামারিরা

মিজানুর রহমান অপু
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।

দেশব্যাপী পশু বেঁচা-বিক্রির ভরা মৌসুম থাকা সত্বেও পশুর হাট স্থাপনে বিধিনিষেধ থাকায় কোরবানীর পশু নিয়ে চরম দুঃশ্চিন্তায় পটুয়াখালীর প্রান্তিক খামারিরা।

জানা যায়, পটুয়াখালীতে প্রতি বছরের ন্যায় এবারও সনাতন ও স্বাভাবিক পদ্ধতিতে ক্ষেতের সবুজ ঘাস, কুটা, খইল, ভূশি ও ভাতের মার খেয়ে কোরবানীর পশু বড় হয়েছে। প্রাথমিক তথ্যমতে, জেলায় কোরবানীর জন্য বিভিন্ন খামারে ও ব্যক্তিগতভাবে প্রায় ১লক্ষ ২৩ হাজার ৪শ ৭৮টি গরু প্রস্তুত রয়েছে। তবে জেলার অন্যতম খামার হচ্ছে মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া গ্রামের সততা এগ্রো ফার্ম। যেখানে শতাধিক দেশী বিদেশী গরুর মধ্যে বিশেষ আকর্ষণ “বরিশালের বস” নামে একটি ষাঁড় গরুর দাম হাকা হয়েছে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা। কিন্তু গরুর হাট ক্রেতা শুন্য এবং বিধিনিষেধ থাকায় গরু বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছে এসব খামারিরা।

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরের স্থাণীয় খামারি রশিদ জানান, গত বছর মহামারীতে অনেক টাকা লোকসানের পরও এবার ধারদেনা করে প্রাকৃতিক উপায় নানা জাতের প্রায় ২২ লক্ষ টাকার গরু প্রস্তুত করেছেন। কিন্তু হাটে ক্রেতা বিক্রেতা কম থাকায় লোকসানের শঙ্কায় ভুগছেন তিনি। অপরদিকে জেলায় ৮টি অন-লাইন প্লাটফর্ম চালু করেছে সরকার। প্রান্তিক খামারিদের বেশিরভাগই অনলাইন বেচা-কেনায় অজ্ঞ।

গলাচিপা উপজেলার খামারি মতলেব হাওলাদারের সাথে কথা বললে তিনি জানান, অনলাইন সম্পর্কে তার ধারণা না থাকায় বড় লোকসানের শঙ্কায় রয়েছেন তিনি। হাটে পর্যাপ্ত গরু ছাগল থাকা সত্বেও বিধিনিষেধ আরোপ করায় ক্রেতাদের উপস্থিতি কম। বাদুরা হাটে লোকসমাগম বেশি থাকলেও সবাই গরু দেখতে আসে কিন্তু গরু কিনতে কম আসে বলে জানিয়েছেন তিনি।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রাণি সম্পদ বিভাগের তত্বাবধায়নে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায় পশু ক্রয় ও বিক্রির জন্য জেলায় ৮টি প্লাটফর্ম চালু করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন স্থানে চলছে পশু ক্রয়-বিক্রয়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

পটুয়াখালীতে লোকসানের শঙ্কায় প্রান্তিক খামারিরা

আপডেট সময় : 12:36:59 am, Sunday, 18 July 2021