Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে উপজেলা শ্রমিক ফেডারেশনের মে দিবস পালন “কাজ হবে আমার এলাকায়, কাজ করবে আমার এলাকার মানুষ”- ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার লালমনিরহাটে ট্রাক উল্টে ক্ষেতের পাশে থাকা বৃদ্ধের করুণ মৃত্যু: মহাসড়ক অবরোধ করে জনতার বিক্ষোভ ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করলেই শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন হবে ; মাওলানা বোরহান উদ্দিন। কাউখালীতে ফেরি ঘাটের ভাঙ্গন রোধের কাজ উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর এমপি নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা

নোয়াখালীতে শিশুদের সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:49:30 pm, Wednesday, 1 December 2021
  • 261 বার পড়া হয়েছে

নোয়াখালীতে শিশুদের সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীতে শিশুদের সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এবং শিশুদের অনলাইন সংবাদ মাধ্যম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে। বুধবার সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কন্দার কচি মিলনায়তনে নোয়াখালী পৌর সভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘সমাজকে এগিয়ে নেওয়ার জন্য শিশুদেরর ভূমিকা থাকা প্রয়োজন। এই প্রক্ষিণের মধ্যদিয়ে ক্ষুদে সাংবাদিকরা সমাজের বিভিন্ন পর্যায়ের সমস্যা ও সম্ভাবনাগুলো নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরবে।’
শিশু সাংবাদিক মাহিব তাজওয়ার অর্পণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা সমন্বয়ক আবু নাছের মঞ্জু। মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হ্যালোর নির্বাহী সম্পাদক সুলায়মান নিলয়।
কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন থেকে ২০ জন শিশু অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৩ জন মেয়ে শিশু ও ৭ জন ছেলে শিশু রয়েছে।
অংশগ্রহণকারীদেরকে শিশু অধিকার, সংবাদ লেখার কৌশল, জেলায় শিশু অধিকার বিষয়ক সংবাদ, ভিডিও সংবাদ এবং মুঠোফোনে ভিডিও সংবাদ তৈরির ধারণা দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মাঝে সদনপত্র বিতরণ করা হবে।
কর্মশালায় অংশগ্রহণকারী শিশু সাংবাদিকরা হলেন- আশিকা ফাইরুজ্জামান চৌধুরী, আফনান কাশপিয়া তুষ্টুনী, তাবাসসুম আকবর, ফারহিন আহমেদ আদিতা, প্রীতিলতা ভৌমিক, রাহিতাতুল মাইদা, মনিষা দাস, চন্দ্রবিন্দু সাহা, ত্রিধা মজুমদার, ওয়াজজিহা আলম, রোদেলা ফেরদৌস কথা, তাসকিন তাবাসসুম আফ্রিদা, সফি উদ্দিন, তানিম হোসেন, সরোয়ার মাহি, রিফাত আহাম্মেদ আইমন, ইব্রাহীম ইবান, মাহাদি হাসান ও রাবেয়া বিনতে হাসান।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে উপজেলা শ্রমিক ফেডারেশনের মে দিবস পালন

নোয়াখালীতে শিশুদের সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা উদ্বোধন

আপডেট সময় : 04:49:30 pm, Wednesday, 1 December 2021