Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

 নোয়াখালী প্রেসক্লাবে গণমাধ্যম সংস্থা সমষ্টি নির্বাহী পরিচালকের মতবিনিময়।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:11:21 pm, Monday, 6 November 2023
  • 216 বার পড়া হয়েছে

 নোয়াখালী প্রেসক্লাবে গণমাধ্যম সংস্থা সমষ্টি নির্বাহী পরিচালকের মতবিনিময়।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকতার স্বাধীনতা ও নৈতিকতা বিষয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে প্রেসক্লাবের সহিদ উদ্দিন ইস্কান্দার কচি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম, যোগাযোগ ও উন্নয়ন সংস্থা সমষ্টি’র নির্বাহী পরিচালক এবং চ্যানেল আই’র সিনিয়র বার্তা সম্পাদক, আবৃত্তিশিল্পী মীর মাসরুর জামান রনি।
প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব
সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে গণমাধ্যম ব্যক্তিত্ব মীর মাসরুর জামান রনি সাংবাদিকতার স্বাধীনতা ও নৈতিকতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাঁর মতামত তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিকবান্ধব আইন ও বিধি প্রণয়নের পাশাপাশি সাংবাদিকদের নৈতিকতা ও ঐক্যের বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত ঐক্য এবং নৈতিকতা সুদৃঢ় হলে বাইরের অনেক চাপ সামাল দেওয়া সম্ভব। এছাড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ  এবং জানার কোন বিকল্প নেই। নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ আয়োজনে নোয়াখালী প্রেসক্লাবের সাথে সমষ্টি কাজ করবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সমষ্টির গবেষণা পরিচালক রেজাউর হক শাহীন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর জাহিদুল হক খান, নোয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি শাহ এমরান সুজন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, এআর আজাদ সোহেল, দৈনিক প্রথমআলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নোয়াখালীর সভাপতি এমদাদ হোসেন কৈশোর, নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে নোয়াখালী প্রেসক্লাব নেতৃবৃন্দ মীর মাসরুর জামান রনিকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় নোয়াখালী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচছা জানান সমষ্টির নির্বাহী পরিচালক।
মতবিনিময় সভা শেষে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু ম্যূরালের সামনে সাংবাদিকদের সাথে ফটোসেশনে যোগ দেন অতিথিবৃন্দ।
এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মাসরুর জামান রনিকে সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সভাপতি এমদাদ হোসেন কৈশোর ও সাধারণ সম্পাদক কাজল ভট্টের নেতৃত্বে জেলা কমিটি ফুলের তোড়া দিয়ে শুভেচছা জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

 নোয়াখালী প্রেসক্লাবে গণমাধ্যম সংস্থা সমষ্টি নির্বাহী পরিচালকের মতবিনিময়।।

আপডেট সময় : 12:11:21 pm, Monday, 6 November 2023