Dhaka , Friday, 6 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য সচিব আটক আমাকে ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব, রামগঞ্জে ধানের শীষের প্রার্থী, সেলিম  কালীগঞ্জে র‍্যাবের চেকপোস্ট: মোটরসাইকেলের ট্যাংকিতে লুকানো ২০০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার লালমনিরহাটের রাজনীতিতে বড় চমক: আসাদুল হাবিব দুলুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জামায়াতসহ অন্যান্য দলের নেতাকর্মী পাইকগাছায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত পাইকগাছায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন খাল খননের মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করা হবে:- মেয়র ডা. শাহাদাত যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা চবিতে প্রাণনাশের ভয় ও নিরাপত্তাহীনতার শঙ্কায় সাংবাদিক, সংবাদ প্রকাশের জেরে হুমকি নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: জামায়াত আমির

নীলফামারীতে ৪০ দিনের কর্মসূচিতে সাড়ে ১৩ হাজার শ্রমিকের কর্মসংস্থান

  • Reporter Name
  • আপডেট সময় : 12:19:24 am, Monday, 24 January 2022
  • 207 বার পড়া হয়েছে

নীলফামারীতে ৪০ দিনের কর্মসূচিতে সাড়ে ১৩ হাজার শ্রমিকের কর্মসংস্থান

আমিরুল হক,

নীলফামারী জেলা প্রতিনিধি ।।

নীলফামারীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় প্রথম পর্যায় জেলার ছয় উপজেলায় ১৩ হাজার ৫৫১ জন সুফলভোগি গ্রামের বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নে মাটি কাটার কাজ করছেন।

এর মধ্যে নীলফামারী সদরে তিন হাজার ৩৬৫ জন, ডোমারে দুই হাজার ১০২, ডিমলায় দুই হাজার ৪৯৯, জলঢাকায় দুই হাজার ৬৪৫, কিশোরগঞ্জে এক হাজার ৭২৩ ও সৈয়দপুর উপজেলায় এক হাজার ২১৭ জন।
নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, সদরের ১৫ ইউনিয়নে তিন হাজার ৩৬৫ জন অতিদরিদ্র শ্রমিক কাজ করছেন। এর মধ্যে চওড়া বড়গাছায় ২৫৯ জন, গোড়গ্রামে ২৫১, খোকশাবাড়ী ২২২, পলাশবাড়ীতে ১৯৯, টুপামারী ২৪৪, রামনগর ২০৫, কচুকাটা ২১১, পঞ্চপুকুর ১৮৫, ইটাখোলা ২১৭, কুন্দুপুকুর ২৬৩, সোনারায় ২৫১, সংগলশী ১৯৩, চড়াইখোলা ২৪৬, চাপড়াসরমজানী ২২৬, লক্ষিচাপ ইউনিয়নে ১৯৩ জন।

তিনি আরো বলেন, ২০০৮ সাল থেকে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির আওতায় এ প্রকল্পের কাজ করছে। এতে একদিকে যেমন গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, তেমনি সুফলভোগিরা আর্থিকভাবে উপকৃত হচ্ছে।
উপজেলার সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান নুুরুল ইসলাম শাহ জানান, এই ইউনিয়নে অতিদরিদ্র মানুষ ৪০ দিন কাজ করার সুযোগ পেয়েছেন। তারা প্রত্যেকে প্রতিদিন চারশত টাকা হারে ৪০ দিনে ১৬ হাজার টাকা উপার্জন করবে। এই কর্মসূচির আওতায় ওই পরিবার গুলো লাভবান হবে ও ঘুরে দাঁড়াতে পারবে।

রামনগর ইউনিয়নের বাহালী পাড়া গ্রামের সুফলভোগি আবু বক্কর সিদ্দিক আবু বলেন, প্রায় পাঁচ বছর ধরে নানা রোগে শোকে বিনা চিকিৎসায় বিছানায় পড়ে আছি। এবার হামার চেয়ারম্যান আমার বউয়ের নামটা মাটি কাটার তালিকায় দিয়া ভালই করছে। বহুদিন থাকি ভালমন্দ খাওয়াতো দূরের কথা, শরীরের চিকিৎসা দিবারও টাকা হাতে নাই। হামার এলার জন্যে সরকার ভালই করছে।

জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম জানান, গরিব ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক সহায়তাসহ সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। এজন্য জেলার অতিদরিদ্র, মৌসুমী বেকার, শ্রমিক পরিবারের জন্য এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ত্রান ও পূনর্বাসন মন্ত্রনালয়ের সহযোগীতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২১-২২ অর্থ বছরে প্রথম পর্যায়ে ৪০ দিনের ইজিপিপি কর্মসূচিতে কাচাঁ সড়কে মাটির কাজে জেলার ছয় উপজেলায় ১৩ হাজার ৫৫১জন অতি দরিদ্র (সুফলভোগী) এই কাজের সুযোগ পেয়েছে। তারা প্রতিদিন চারশত টাকা করে ৪০ দিনে মোট ১৬ হাজার টাকা পাবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক

নীলফামারীতে ৪০ দিনের কর্মসূচিতে সাড়ে ১৩ হাজার শ্রমিকের কর্মসংস্থান

আপডেট সময় : 12:19:24 am, Monday, 24 January 2022