Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন না,ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : সালাহউদ্দিন আহমেদ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:47:37 pm, Monday, 1 September 2025
  • 152 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ রুখতে পারবে না। এই শক্তি কারও নেই। একমাত্র আল্লাহ্ রাব্বুল আলামিন ছাড়া।

তিনি বলেন, যারা আজ পিআর পদ্ধতিতে না হলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে, যারা বলছে উচ্চকক্ষে-নিম্নকক্ষে পিআর চায়— তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছে। গতকাল একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন শুনলাম— যদি পিআর পদ্ধতির নির্বাচন না হয় তারা নাকি বাংলাদেশের নির্বাচন করতে দেবে না।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোণা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন ঠুনকো বাহানায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই— গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি আপনারা আমরা সবাই সম্মিলিতভাবে। পুরো জাতি ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলনে লিপ্ত ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে।

তিনি বলেন,যেই ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে, আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি। সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কেউ ধোঁয়াশা সৃষ্টি করবেন না।

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোণা জেলা বিএনপির এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল,আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার দুপুরে জেলা সদরের মোক্তারপাড়া মাঠে শুরু হওয়া এই সম্মেলন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।  জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক  ব্যানার-ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে। সকাল থেকেই জেলার প্রতিটি উপজেলা থেকে শত শত নেতাকর্মী এসে দলে দলে যোগ দেন।

এই ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন  প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ১০টি উপজেলার ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন না,ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় : 08:47:37 pm, Monday, 1 September 2025