Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

নির্বাচনের আগেই গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চাই, র‌্যাব বিলুপ্তির দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:43:40 pm, Saturday, 30 August 2025
  • 170 বার পড়া হয়েছে
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন চট্টগ্রামের মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, গুমের মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের দায় এড়িয়ে যাওয়া যাবে না। এতে জড়িত সরকার, মন্ত্রী, এমপি ও প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শনিবার (৩০ আগস্ট) সকালে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনরাও অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, গুম হয়ে যাওয়া মানুষদের ভাগ্যে কী ঘটেছে তা পরিবারগুলো জানতে পারছে না। যেহেতু মৃত্যুসনদ নেই, তাই তাদের সম্পত্তিও অরক্ষিত রয়ে গেছে। ফলে পরিবারগুলো সীমাহীন ভোগান্তির শিকার। বক্তারা প্রশ্ন তোলেন, সরকারের প্রতিবন্ধকতা কোথায়? কেন এক বছরের বেশি সময়েও গুম হওয়া ব্যক্তিদের সন্ধান দেওয়া সম্ভব হয়নি? তারা জোর দিয়ে বলেন, নির্বাচনের আগেই গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে হবে। গুমের সংস্কৃতি চালু করেছে র‌্যাব-এ মন্তব্য করে বক্তারা সংগঠনটির বিলুপ্তির দাবি জানান। একই সঙ্গে গুমের শিকার পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি। তিনি বলেন, আজকে আনু মোহাম্মদরা মব নিয়ে কথা বলেন। ১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আনু মোহাম্মদরা বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল। কিন্তু আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর উপর যখন ভয়াবহ মব করা হয়েছিল তখন আনুরা মুখে কুলুপ এঁটেছিল। ১৯৯৬ সালে সরকারি কর্মকর্তা আবু আলম, শহীদ খানরা জনতার মঞ্চ সৃষ্টি করে বাংলাদেশে প্রথম মব কালচার শুরু করে। পুরো বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনপ্রশাসনকে বিভক্ত করে দিয়েছিল তারা। জনতার মঞ্চের কুশিলবরা এখন আবার নতুন করে সক্রিয় হয়েছে। আজকে আবু আলম খান, শহীদ খানরা আবার সোচ্চার হয়েছে। সরকারকে বলতে চাই অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে।
অধিকারের ‘স্টেটমেন্ট’ পাঠ করেন মীর বরকত। বক্তব্য দেন ক্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজের হোসেন, এডভোকেট মোস্তফা নূর, সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাস, এডভোকেট সাইফুল আবেদীন, সাংবাদিক কামাল পারভেজসহ ভিকটিম পরিবারের সদস্য আব্দুল মান্নান, আনিকা আক্তার নূর ও সৌদিআরা বেগম।
অনুষ্ঠান শেষে একটি র‌্যালি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অধিকার চট্টগ্রামের ফোকাল পারসন ওসমান জাহাঙ্গীর। সঞ্চালনা করেন ওচমান মোহাম্মদ জাহাঙ্গীর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

নির্বাচনের আগেই গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চাই, র‌্যাব বিলুপ্তির দাবি

আপডেট সময় : 07:43:40 pm, Saturday, 30 August 2025