Dhaka , Friday, 15 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ

নামজারীর আশ্বাসে টাকা এরপর প্রতারণা গাজীপুরে প্রতারক চক্রের ফাঁদে ভুক্তভোগী

  • Reporter Name
  • আপডেট সময় : 01:00:30 pm, Saturday, 24 May 2025
  • 182 বার পড়া হয়েছে

নামজারীর আশ্বাসে টাকা এরপর প্রতারণা গাজীপুরে প্রতারক চক্রের ফাঁদে ভুক্তভোগী

এম এইচ হৃদয় খান গাজীপুর 
নামজারীর কাজ করে দেওয়ার মিথ্যা আশ্বাসে ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নালিয়ারটেকি গ্রামের সাদ্দাম হোসেন ওরফে সজীব পলানের বিরুদ্ধে। ভুক্তভোগী বগুড়ার সামসুর রহমান এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সামসুর রহমানের মেয়ে মৌসুমীর সহপাঠী হওয়ায় সাদ্দাম হোসেনের সঙ্গে পারিবারিকভাবে পূর্ব পরিচয় ছিল। সেই পরিচয়ের সুবাদে জমির নামজারী সংক্রান্ত বিষয়ে আলোচনা হলে সাদ্দাম দাবি করেন—মাত্র ১৫ দিনের মধ্যে ২৫ হাজার টাকার বিনিময়ে কাজটি করে দিতে পারবেন।
ভুক্তভোগী সরল বিশ্বাসে দুই দফায় ১০ ও ১৫ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নামজারীর কোনো কাজ না করে বারবার তালবাহানা করতে থাকেন সাদ্দাম।
সবশেষ গত ৫ মে বিকেলে সরাসরি টাকা চাইলে, সাদ্দাম কোনো টাকা ফেরত দেবেন না বলে সাফ জানিয়ে দেন এবং ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন।
সামসুর রহমান জানান, সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরেই আমার টাকা আত্মসাৎ করার পাঁয়তারা করছে। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে কথা বলতে সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আমি কোনো টাকা নেইনি। কেউ প্রমাণ দিতে পারলে টাকা দিয়ে দেবো।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বারিক হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অনেকে দাবি করছেন, এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এমন হয়রানির শিকার না হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো

নামজারীর আশ্বাসে টাকা এরপর প্রতারণা গাজীপুরে প্রতারক চক্রের ফাঁদে ভুক্তভোগী

আপডেট সময় : 01:00:30 pm, Saturday, 24 May 2025