Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:15:32 am, Wednesday, 22 November 2023
  • 257 বার পড়া হয়েছে

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন।।

ইবি প্রতিনিধি।।
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৪৫ তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস। বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রশাসন ভবন চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে আনন্দের প্রতীক বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন ।
এর আগে সকাল সোয়া ১০টায় জাতীয় সংগীতের সহিত জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, দিবস উদযাপন কমিটির আহবায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ছাত্রউপদেষ্টা সেলিনা নাসরিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বিভাগ, দপ্তর ও হলসমূহ স্ব-স্ব ব্যানারে অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে অবস্থিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। এসময় শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মৃত্যঞ্জয়ী মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও স্টুডেন্ট ই-ব্যাংকিং সেবার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এসময় অনুষ্ঠানে দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। 
সভায় বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আগামী এক বছরের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের চেহারা বদলে যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৭টি ডেভেলপমেন্টাল কম্পোনেন্টের কাজ চলছে। ইতোমধ্যে ১১ টি কাজ  সম্পন্ন করেছি। আগামী এক বা দেড় বছরের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত পরিবর্তন দেখতে পাবো। এতে ৬০ থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীদের আবাসন সংকট মিটাতে পারবো বলে বিশ্বাস করি। ক্লাসরুম সংকটও নিরসন হবে শীঘ্রই।’
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নিতে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শিক্ষকদের প্রথম কাজ শিক্ষার্থীদের প্রশ্ন করতে শেখানো। তাদের লেকচার দেওয়া নয়। আমরা যতই তাদের প্রশ্ন করতে শেখাবো ততই আমরাও একজন সমৃদ্ধ শিক্ষক হিসেবে নিজেদের মর্যাদাকে উপরে তুলে ধরতে পারব। আমরা যাদের পড়াচ্ছি, শিক্ষা দিচ্ছি, তাতের যদি আরো সুযোগ দেওয়া হয়, তাহলে তারা অনেক এগিয়ে যেতে পারবে।’ এছাড়াও তিনি তার বক্তব্যে আগামী বছর একটি সমাবর্তন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অতিথিদের আলোচনা শেষে সেখানে শিক্ষার্থীদের বহুল প্রতিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ই-ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় অ্যাপস এর মাধ্যমে একজন শিক্ষার্থীর ফরম পূরণের ফি পরিশোধ করা হয় এবং এর ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।  
এদিকে অনুষ্ঠানের আগে মিলনায়তনের সামনে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বুনন কর্তৃক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের স্থিরচিত্র নিয়ে তৈরি ফটোফ্রেম উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সাথে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠান শেষে ডায়না চত্বরে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক এসোসিয়েশনের আয়োজিত ফটো প্রদর্শনীরও উদ্বোধন করেন অতিথিরা।
প্রসঙ্গত, ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া শহর থেকে ২৪ কিলোমিটার দক্ষিণ এবং ঝিনাইদহ শহর থেকে ২২ কিলোমিটার উত্তরে অবস্থিত শান্তিডাঙ্গা ও দুলালপুরে ১৭৫ একর জায়গাজুড়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠটি সর্বপ্রথম দুইটি অনুষদের অধীনে চারটি বিভাগ, আটজন শিক্ষক ও ৩০০ ছাত্র নিয়ে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন।।

আপডেট সময় : 10:15:32 am, Wednesday, 22 November 2023