Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

নাগরিক সমাজের দাবি: রোহিঙ্গাদের প্রত্যাবসানই একমাত্র ও টেকসই সমাধান

  • Reporter Name
  • আপডেট সময় : 04:09:29 pm, Sunday, 24 August 2025
  • 173 বার পড়া হয়েছে

শওকত আলম, ককসবাজার :

স্থানীয়-জাতীয় সংস্থা এবং মানবিক কর্মীরা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে প্রত্যাবাসনের উপর জোর দেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রয়োজন একটি পরিষ্কার রোডম্যাপ এবং কক্সবাজারবাসী নতুন করে আর কোন রোহিঙ্গার ভার নিতে পারবে না।
রোববার ৮ম রোহিঙ্গা বার্ষিকী উপলক্ষে কোস্ট ফাউন্ডেশন এবং সিসিএনএফ কর্তৃক “বাংলাদেশে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা: মর্যাদা, নিরাপত্তা এবং টেকসই সমাধানের দিকে পদক্ষেপ” শীর্ষক একটি ওয়েবিনারে বক্তারা এসব বলেন।
সেমিনারটি যৌথভাবে পরিচালনা করেন কোস্ট ফাউন্ডেশনের পরিচালক মোস্তফা কামাল আকন্দ এবং সদস্য সচিব সিসিএনএফ, সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
বিশিষ্ট বক্তাদের মধ্যে ছিলেন দুর্যোগ ফোরামের গওহার নঈম ওয়ারা, হোয়াইকং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী, কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট সাকি এ কাওসার, পালংখালী ইউনিয়নের মোজাফফর আহমেদ, উখিয়া প্রেস ক্লাবের সাংবাদিক ফারুক আহমেদ, ইমাম খাইর সিনিয়র সাংবাদিক, তৌহিদ বেলাল- চেয়্যারমান সেভ দ্য কক্সবাজার, আব্দুর রহমান হাশেমী, অগ্রযাত্রার মোহাম্মদ হেলাল উদ্দিন, এনজিও প্ল্যাটফর্মের আমির হোসেন এবং সুকর্ণা আবদুল্লাহ।

গওহার নঈম ওয়ারা বলেন, রোহিঙ্গা দের শরণার্থীর স্বীকৃতি না দিলে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো না। শিক্ষা রোহিঙ্গা শিশুদের অধিকার যা বঞ্চিত করতে পারি না। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য স্থানীয় পন্য সামাগ্রী ও সম্পদের ব্যবহার যেন করা হয়। সর্বপরি যেন, রোহিঙ্গাদের জন্য কি কি করা হবে তার একটি রোড় ম্যাপ তৈরি করা হয়।

মোঃ শাহিনুর ইসলাম, সহকারী পরিচালক-হিউম্যানিটেরিয়ান রেসপন্স অধিবেশনের মূল নোট উপস্থাপন করেন। তিনি দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এবং সম্ভাব্য টেকসই সমাধান উপস্থাপন করেন। বাংলাদেশ উখিয়া এবং টেকনাফে প্রায় ১,১৪৮,৫২৯ জন রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গা শরণার্থীরা তাদের বেঁচে থাকার জন্য সম্পূর্ণরূপে মানবিক সহায়তার উপর নির্ভরশীল এবং সাম্প্রতিক তহবিল হ্রাসের কারণে মানবিক সংস্থাগুলো সহায়তা হ্রাস করতে বাধ্য হচ্ছে। তার সুপারিশগুলোতে তিনি বলেন, সরকারকে মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের জবাবদিহিতা নিশ্চিত করা উচিত এবং কোনও দায়মুক্তি দেওয়া উচিত নয় ।

সাকি এ কাউসার বলেন, কক্সবাজারের মামলা জটের মূল কারন রোহিঙ্গা শরনার্থী। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে ইয়াবা, ধর্ষণ, মানবপাচারের মামলার অচলাবস্থা তৈরি হয়েছে। এতো সংখ্যক মামলার কারণে মামলাগুলো আর আগাচ্ছে না। তিনি, এই সমস্যা সমাধানে রোহিঙ্গাদের জন্য আলাদা আদালত তৈরির কথা বলেন।

নূর আহমদ আনোয়ারী বলেন, স্থানীয় বাসিন্দাদের জন্য ২৫% তহবিল বরাদ্দ নিশ্চিত করতে হবে। পাশাপাশি, স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করতে হবে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের কারণে আইন শৃংঙ্খলার অবনতি হয়েছে। তিনি বলেন, প্রত্যাবাসন হলো একমাত্র চুড়ান্ত এবং টেকসই সমাধান।

মোজাফফর আহমেদ বলেন, যেই রোহিঙ্গা শিশুটা ২০১৭ সালের আগষ্ট মাসে জন্ম নিয়েছিল, আজ তার অনেকগুলো চাহিদা হয়েছে। খাদ্য, বাসস্থান ও শিক্ষার দরকার। কাজেই মানবিক সহায়তায় কোনভাবেই কাটছাট কাম্য নয়। বরং টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের জন্য যদি মানবিক সহয়তা বাড়ানো না হয়, তাহলে তার চাপ স্থানীয় মানুষের মধ্যে এসে পরবে। তাই তিনি, বৈদেশিক সহায়তা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। ইমাম খাইর বলেন, রোহিঙ্গা সমস্যা আজ দাবির মধ্যে রয়ে গেছে। আগামী নির্বাচিত সরকারের উচিত হবে এটাকে সমাধান করা।

সেভ দ্য কক্সবাজার-এর চেয়ারম্যান সাংবাদিক তৌহিদ বেলাল বলেন, উখিয়া-টেকনাফের বড় সমস্যা সূপেয় পানির সমস্যা। এর জন্য তিনি মাস্টার প্লানের দাবি করেন।
মোহাম্মাদ হেলাল উদ্দিন বলেন, ক্যাম্পের নিরাপত্তা ভংগুর এবং ক্যাম্পে বিভিন্ন সঅস্ত্র দল সক্রিয় যা প্রত্যাবাসনকে বিলম্বিত করছে। তাই তিনি তৃতীয় দেশে প্রত্যাবাসন ও রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা বলেন। আব্দুর রহমান হাশেমী বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কক্সবাজারবাসি নতুন করে আর একজন রোহিঙ্গার ভারও নিতে পারবে না।

এনজিও প্লাটফর্মের আমির হোসেন বলেন, রোহিঙ্গাদের জন্য দীর্ঘমেয়াদি জীবনরক্ষাকারী মানবিক সহায়তা নিশ্চিত করার উপর গুরুত্বরোপ করেন। তিনি আরো বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, স্থানীয়দের দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে। সুকর্ণা আব্দুল্লাহ বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্যের সুরক্ষা ও স্থায়ী সমাধানের উপর জোর দিকে হবে। স্থানীয় ও রোহিঙ্গাদের কথা বিবেচনায় নিতে হবে। এই জন্য আঞ্চলিক পর‌্যায়ের বিশেষ করে আসিয়ানকে কাজে লাগাতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

নাগরিক সমাজের দাবি: রোহিঙ্গাদের প্রত্যাবসানই একমাত্র ও টেকসই সমাধান

আপডেট সময় : 04:09:29 pm, Sunday, 24 August 2025