
নুর মোহাম্মদ, কক্সবাজার:
ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের রূপনগর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজতে থাকা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অটোরিকশা (টমটম) জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মুনতাসির মামুন ও আব্দুল হামিদ। বুধবার ২০ আগস্ট রাতে এ অভিযান পরিচালনা করে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন,“মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন অপরাধ দমনে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

























