Dhaka , Tuesday, 19 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট টেস্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ : শন টেইট ওয়ানডে ফরম্যাট দিয়ে জাতীয় দলে ফিরতে চান সাব্বির অসামাজিক কার্যকলাপে যুক্ত হাবিপ্রবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার চট্টগ্রামে রেস্টুরেন্ট-হোটেলে অভিযান, জরিমানা ৮০ হাজার দেশের স্বার্থে শিক্ষার্থীদের ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন দূতাবা‌সের সহায়তায় কুয়েত থে‌কে নারী কর্মী‌র দে‌শে প্রত‌্যাবর্তন ‌“শিক্ষার্থীদের মানবিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন নিরাপদ কর্মস্থল ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ড্যাব চট্টগ্রাম এর মানববন্ধন: শ্রীপুরে ৩ দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয় তথ্য অধিকার আইন সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার:- উপপ্রধান তথ্য অফিসার রামুতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই পাইকগাছায় তিনদিনব্যাপী ভূমিমেলা ২০২৬-এর উদ্বোধন রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত- এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী কাউখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‘রাগ করলা’ নিয়ে মাতামাতি, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান দুই সপ্তাহ ধরে দই ভাত খেলে শরীরে যা ঘটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, কুড়িগ্রাম চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী আটক। পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান পাইকগাছায় গ্রাম পুলিশের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক: নারায়ণগঞ্জের পূর্বাচলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধ সভায় চিহ্নিত মাদক ব্যবসায়ী! ক্ষুব্ধ এলাকাবাসী। জিলহজের প্রথম ১০ দিন যে ১০ আমলে গুরুত্ব দেবেন কও বিসমিল্লাহ,কও সুবাহানআল্লাহ, রাগ করলা-? “প্রধানমন্ত্রীর স্পিরিট বজায় রেখে সম্মিলিত উন্নয়নের তাগিদ প্রতিমন্ত্রী মীর হেলালের” দুর্গম চরে ঘূর্ণিঝড়ে ৪ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড, আহত শতাধিক

নলছিটির দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে চাকুরীকরে বিএনপি নেতার একই পরিবারের ১৫ জন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:27:33 pm, Friday, 13 September 2024
  • 108 বার পড়া হয়েছে

নলছিটির দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে চাকুরীকরে বিএনপি নেতার একই পরিবারের ১৫ জন।।

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে আওয়ামী লীগের সাথে সু-সম্পর্ক করে বিএনপি নেতার পরিবারভুক্ত ১৫ জন নারী-পুরুষকে বিধিবহির্ভূত ভাবে চাকুরী দেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিমনের বিরুদ্ধে।

কলেজ সূত্রে ও অনুসন্ধান করে জানা গেছে- দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার অহিদুল ইসলাম বাদল ১৯৯৫ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছিলেন দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ। দপদপিয়া ইউনিয়ন বিএনপির বিতর্কিত সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম রিমন আকন আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে বিগত দিনে রাজনীতি করার পাশাপাশি তার পরিবারের ১৫ জন নারী-পুরুষকে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে চাকুরী প্রদান করেছে। এর মধ্যে রিমন আকনের আপন ভাই মরহুম সুমন আকনের স্ত্রী সোনিয়া আক্তারকে অফিস সহকারী পদে- দুই চাচা আবু সাইদ রুবেল আকনকে কারিগরি শাখার প্রভাষক ও তারই আপন ভাই মো: মেজবাহ উদ্দিন দুলাল আকনকে সহকারী লাইব্রেরিয়ান পদে- আপন চাচাতো ভাই মহিউদ্দিন আকনের পুত্র মো: সাদ্দাম হোসেনকে অফিস সহকারী পদে- আপন চাচাতো দুই ভাই তামিম আকনকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও তানজিল আকনকে অস্থায়ী এমএলএসএস -এমপিওভুক্ত হয়নি- পদে- তারই চাচাতো চাচা ফরিদ উদ্দিন আকনকে এমএলএসএস পদে- চাচাতো বোন ইসরাত জাহান রনিকে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের প্রভাষক পদে- বিএনপি নেতা রিমন আকনের বাসার কাজের বুয়া পারভীন আক্তার পরিকে এমএলএসএস পদে- তারই চাচা মহিউদ্দিন আকনের শ্বশুর বাড়ির আত্নীয় নাসির উদ্দীনকে এমএলএসএস পদে- আরেক চাচাচো চাচা মোস্তফা আকন ও কাজেম আলী আকনকে এমএলএসএস পদে- তারই চাচা মহিউদ্দিন আকনের ভাগিনার স্ত্রী শারমিন আক্তার লিজাকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে- এবং চাচা আলম আকনকে এমএলএসএস পদে, এছাড়াও আরো বহু লোককে অবৈধভাবে চাকুরী দেয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে- শুধু চাকরিই নয়- কলেজ পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ রয়েছে রিমন পরিবারের কবজায়। আওয়ামী লীগের সঙ্গে গভীর সক্ষতা থাকায় ওই কলেজে ঘুরে-ফিরে বিএনপি নেতা রিমন আকনের আত্নীয় স্বজনরা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে কমিটিতে অন্তর্ভুক্ত হয় এবং বিধিবহির্ভূত নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজকে।

এছাড়াও ওই কলেজের ভবনে বিএনপির এই নেতার ভাই যুবলীগ নেতা মরহুম সুমন আকন ক্ষমতার অপব্যবহার করে একটি কিন্ডারগার্টেন চালু করে। যা নিয়ে তৎকালীন সময়ে পত্রিকায় ও মিডিয়ায় ব্যাপক প্রচার হলেও আওয়ামী লীগের সাথে সম্পর্কের কারনে কোন ব্যবস্থা নেয়া হয়নি। বরং কলেজ ভবনে কিন্ডারগার্টেন চালু ছিল।

সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার অহিদুল ইসলাম বাদল ১৯৯৫ সনে নিজ উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। এ ব্যাপারে কলেজের বর্তমান অধ্যক্ষ ইমরানা পারভীন বলেন, তিনি ছয় মাস আগে এই প্রতিষ্ঠানে যোগদান করেছেন। তার যোগদানের পূর্বের বিষয় হতে পারে উল্লেখ করে বলেন, একই পরিবারভুক্ত কি না তা তিনি জানেন না, তবে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন। 

এ বিষয়ে জানতে বিএনপি নেতা জহিরুল ইসলাম রিমনকে একাধিকবার তার ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

একই পরিবারভুক্ত ১৫ নারী-পুরুষের ওই কলেজে চাকুরীর ব্যাপারে নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল আজিম বলেছেন, তৎকালীন কলেজ কমিটি কিভাবে ওই নিয়োগ দিয়েছে তা আমাদের জানা নেই। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে ওই কলেজের বর্তমান সভাপতি নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম একই পরিবারভুক্ত ১৫ নারী-পুরুষের একই প্রতিষ্ঠানে চাকরি করার কথা শুনে বিস্ময় প্রকাশ করে বলেছেন- অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনা জানাজানি হওয়ার পরপরেই দপদপিয়া ইউনিয়ন এবং নলছিটিতে মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। উল্লেখ্য- রিমনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও মোটরসাইকেল চুরির মামলা সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া ৫ আগষ্টের পরে বিভিন্ন স্থানে চাঁদাবাজী- দখলসহ বিভিন্ন অভিযোগে গনমাধ্যমের শিরোনাম হয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেট টেস্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ : শন টেইট

নলছিটির দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে চাকুরীকরে বিএনপি নেতার একই পরিবারের ১৫ জন।।

আপডেট সময় : 02:27:33 pm, Friday, 13 September 2024