Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

নলছিটিতে রাতের আঁধারে বিরোধীয় জমিতে ঘর তোলার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:18:29 pm, Monday, 25 August 2025
  • 181 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশ ইউনিয়নের রুপচন্দ্রপুর গ্রামে আদালতে বিচারাধীন একটি বিরোধীয় জমি রাতের আঁধারে দখল করার উদ্দেশ্যে ঘর তোলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে ওই চক্রের সদস্যরা জমিতে পাকা ঘর তোলার চেষ্টা চালায়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে ঘরে তালা ঝুলিয়ে দেয়। পরে আদালতকে অবহিত করলে আদালত থেকে উকিল কমিশন গঠন করা হয়। সোমবার বিকেলে উকিল কমিশন ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের বক্তব্য ও স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ করেন।
এ ঘটনায় জানা গেছে, চাকরিসূত্রে ঢাকায় বসবাস করায় দীর্ঘদিন ধরে ভুক্তভোগী মো. সোলায়মান হাং ও তার ভাই মো. আলী হোসেনের পৈত্রিক ভিটা খালি পড়ে ছিল। এই সুযোগে স্থানীয় রহিম, শের আলী, মাসুম ও রমজানসহ কয়েকজন ভূমিদস্যু বিভিন্ন কৌশলে জমি দখলের চেষ্টা চালায়। ২০২১ সালে মো. শের আলী বদি জমিটির ৯২ শতাংশ মালিকানা দাবি করে নলছিটি সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, আলী হোসেনের পূর্বপুরুষের জমি হিসেবে আরএস ও এসএ রেকর্ড তাদের নামে রয়েছে। জমিতে হাজার হাজার কাঠগাছও রয়েছে। তারা আরও অভিযোগ করেন, ভূমিদস্যুরা ভুয়া কাগজপত্র দেখিয়ে আদালত থেকে একতরফা ডিক্রি নেওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে দখলের চেষ্টা চালাচ্ছে।
অন্যদিকে, অভিযুক্ত শের আলী বলেন, “জমিতে আমাদের অধিকার আছে। প্রতিপক্ষ আদালতে বারবার সময় নিয়ে কালক্ষেপণ করছে। সাত বছর ধরে ঘুরানো হচ্ছে। তাই আমরা ঘর তুলেছি। জোরপূর্বক ঘর তোলা হয়নি।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ মীমাংসার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

নলছিটিতে রাতের আঁধারে বিরোধীয় জমিতে ঘর তোলার অভিযোগ

আপডেট সময় : 08:18:29 pm, Monday, 25 August 2025