Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নরসিংদীর পলাশে ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:03:09 pm, Tuesday, 13 May 2025
  • 159 বার পড়া হয়েছে

নরসিংদীর পলাশে ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার

নরসিংদীর পলাশে সাবেক সেনা কর্মকর্তার ওপর হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগে  ছাত্রদলের  ৩ নেতাকে গ্রেপ্তার করেছে নরসিংদী র‍্যাব-১১।  সোমবার  রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী র‍্যাব -১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম। গ্রেপ্তারকৃতরা হলেন, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন,  ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ। 

গত ১০ এপ্রিল পলাশ থানায় মামলা করেন ভুক্তভোগী ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মো. মোজাম্মেল হক। তিনি পলাশ উপজেলার বালিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।
নরসিংদীর র‍্যাব-১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম গনমাধ্যমকে বলেন, সাবেক সেনাকর্মকর্তাকে মারধর ও হামলার ঘটনায় ৩ জনকে  সোমবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান।

এদিকে একই দিন বিকালে ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় বিক্ষোভকারী নেতাকর্মীরা দাবি করেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা অচিরেই মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃত তিন নেতার নিঃশর্ত মুক্তির দাবি করেন ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

নরসিংদীর পলাশে ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : 08:03:09 pm, Tuesday, 13 May 2025