Dhaka , Saturday, 27 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

নড়াইলে খেজুরের রস খেয়ে হাসপাতালে ভর্তি ৬ শিক্ষার্থী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:12:06 pm, Sunday, 28 January 2024
  • 871 বার পড়া হয়েছে

নড়াইলে খেজুরের রস খেয়ে হাসপাতালে ভর্তি ৬ শিক্ষার্থী।।

নাহিদ হাসান মুন্না, নড়াইল।।

নড়াইলে খেজুরের  রস খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছেন ছয় শিক্ষার্থী। রোববার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি নড়াইল সদর উপজেলার চরবিলা গ্রামে এবং প্রত্যেকেই পার্শ্ববর্তী শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

জানা গেছে, রোববার দুপুরে সদর উপজেলা শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর  রেজওয়ান মন্ডল (১৫),  নাহিদ (১৮), ইমন (১৮), তামিন (১৫) এবং নবম শ্রেণীর  শিক্ষার্থী ফাহিম (১৫) ও মুবিন (১৮) মিলে স্কুলের পাশের একটি খেজুর গাছ থেকে কাচা রস পেড়ে খায়। খাওয়ার পর পরই তারা চোখে ঝাপসা, মাথাঘোরা ও বমিসহ অসুস্থ্য হয়ে পড়ে। পরে স্কুলের দপ্তরীসহ স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করে। বর্তমানে তারা সকলেই সুস্থ রযেছেন।

অসুস্থ শিক্ষার্থী তামিন বলেন, গাছ থেকে রস পেড়ে আমি প্রথম খাই। পরে ওরা সবাই খায়ছে। খাওয়া শেষে যখন স্কুলের দিকে রওনা দিছি স্কুলের কাছের একটা বাড়ি পর্যন্ত আসলে আমি চোখে ঝাপসা দেখছি, মাথা ঘোরাচ্ছে এবং উল্টাপাল্টা বলতে থাকি। পরে ওখান থেকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এখন একটু সুস্থ।

রেজওয়ান বলেন, রস খাওয়ার ঘন্টাখানেক পর থেকে আমাদের মাথা ঘোরে, বমি হয়। তারপর আমরা হাসপাতালে আসি।
এ ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল হক বলেন, অসুস্থ ছয় শিক্ষার্থীকে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি রাখি। এখন তারা সবাই সুস্থ আছেন। আমরা ধারণা করছি খেজুরের রস খেয়ে তাদের পেটে কোন সমস্যা হয়েছে৷ অথবা খেজুরের রসে হয়ত কিছু মেশানো ছিল যা খেয়ে তারা অসুস্থ হয়েছে। আর নিপাহ্ ভাইরাস সাধারণত খাওয়ার সাথে সাথে হয় না৷ দুই থেকে তিনদিন পর উপসর্গগুলো দেখা দেয়। আমরা আপাতত নিপাহ্ ভাইরাসের মত তেমন কিছু মনে করছি না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

নড়াইলে খেজুরের রস খেয়ে হাসপাতালে ভর্তি ৬ শিক্ষার্থী।।

আপডেট সময় : 05:12:06 pm, Sunday, 28 January 2024