
মামুন মিঞা, ফরিদপুর:
ফরিদপুর (নগরকান্দা), [তারিখ]: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রামে একটি মাদ্রাসার শিক্ষক কর্তৃক এক ছাত্রকে বলাৎকারের চেষ্টা করার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, আটককৃত শিক্ষক আলি হোসেন দীর্ঘদিন যাবত ছাগলদী গ্রামের দক্ষিন পাড়া দরগাভিটা জামে মসজিদের কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি
একাধিকবার ওই ছাত্রকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক কাজের জন্য প্রলুব্ধ করার চেষ্টা করেন। সর্বশেষ৬/৯/২৫ তারিখে -এ তিনি ছাত্রকে একাকী পেয়ে বলাৎকারের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ভুক্তভোগী শিশুকে আট হাজার টাকা দিয়ে ধামাচাপা দিতে পারেননি তিনি।আলি হোসেন (৫৮)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার বড় কামদিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
ছাত্রের পরিবার বিষয়টি স্থানীয়দের জানালে এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। দরখাস্ত পেয়েছি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

























