Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ), চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি ফুটবল উন্মাদনায় লালমনিরহাট: ৩নং ওয়ার্ডে শুরু হলো বর্ণাঢ্য টুর্নামেন্ট লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযান: গাঁজা ও ডিজেলসহ মালামাল জব্দ লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন: অসুস্থতা দেখিয়ে দল থেকে পদত্যাগ সিদ্ধিরগঞ্জে হকারদের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ “লেসন ভিউ একাডেমি’র এসএসসি ও দাখিল পরীক্ষার্থী’র বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত” বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণে চাইলেন দোয়া রায়পুরে অবৈধ জ্বালানি তেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা ও ৩৫০ লিটার তেল জব্দ। জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ছাত্রদলের উপহার। মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেশের একমাত্র গ্রেট হিমালয়া ট্রেইল বিজয়ী গাজীপুরের সন্তান শাকিল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:34:25 am, Tuesday, 1 August 2023
  • 279 বার পড়া হয়েছে

দেশের একমাত্র গ্রেট হিমালয়া ট্রেইল বিজয়ী গাজীপুরের সন্তান শাকিল।।

মো.ইমরান হোসেন

 স্টাফ রিপোর্টার।।

গাজীপুরের কৃতি সন্তান ইকরামুল হাসান শাকিল বাংলাদেশের প্রথম ব্যক্তি গ্রেট হিমালয় ট্রেইল পাড়ি দিয়েছেন। নেপালের পূর্ব-পশ্চিমে অবস্থিত বিস্তীর্ণ ‘গ্রেট হিমালয়া’ বা বৃহত্তর হিমালয়ের দুর্গমগিরি পথ “ট্রেইল” অতিক্রম করে ১০৯ দিনে পর্বতের উঁচুতে ১ হাজার ৭০০ কিলোমিটার বন্ধুর পথ হেঁটে শাকিল তাঁর স্বপ্ন ছুঁইয়েছেন। এ অভিযানে ৫ হাজার ৭৫৫ মিটার উঁচু তাশি-লাপৎসা পর্বতের চূড়ায় উড়িয়েছেন লাল-সবুজের পতাকা।

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস ইকরামুল হাসান শাকিলকে গত বৃহস্পতিবার তাঁকে সংবর্ধনা দিয়েছে। দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ এ অভিযান শেষে শাকিল গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে ফিরে এসেছেন। তাকে এক নজর দেখার জন্য এলাকাসহ দূর দুরান্ত থেকে এসে বাড়িতে ভিড় জমাচ্ছেন।

বিশ্বের ৩৩তম এবং সর্বকনিষ্ঠ হিসেবে নেপালের গ্রেট হিমালয়া ট্রেইলের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গৌরব অর্জন করেছেন ২৯ বছর বয়সী শাকিল। গ্রেট হিমালয় বা বৃহত্তর হিমালয় বা হিমাদ্রি হল হিমালয় রেঞ্জের সর্বোচ্চ পর্বতশ্রেণী। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং অন্যান্য উচ্চ শৃঙ্গ যেমন কাঞ্চনজঙ্ঘা, লোটসে এবং নাঙ্গা পর্বত বৃহত্তর হিমালয় পর্বতের অংশ। এর মোট বিস্তৃতি ২ হাজার ৪০০ কিলোমিটার এবং এগুলোর গড় উচ্চতা ২০ হাজার ফুট। গাঙ্গোত্রী হিমবাহসহ বেশ কয়েকটি হিমবাহ রয়েছে এ পথে।
গ্রেট হিমালয়া ট্রেইল অভিযানে ২০০৯ থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত নেপাল থেকে সীমান্ত পর্যন্ত ৯৩ জন অভিযাত্রী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সফলভাবে সম্পন্ন করেছেন মাত্র ৩২ জন অভিযাত্রী। সেই হিসেবে শাকিল ৩৩তম সফল অভিযাত্রী।

দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ এ অভিযানের বিশেষ অভিজ্ঞতার বর্ণনা করে শাকিল বলেন, বেশ কয়েকবার মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার ভয়ংকর সব কাহিনী । নেপালের পশ্চিম প্রান্তের হিলশা সীমান্ত থেকে শুরু করে পূর্বাঞ্চলীয় কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প পর্যন্ত অভিযানে তিনি ২৯টি দুর্গম গিরিপথ অতিক্রম করেছেন। এর মধ্যে ১৪টিই ছিল বিপদসংকুল। বেশ কয়েকবার বিপদের মুখে পড়েও ফিরে এসেছেন।

শাকিল বলেন, আমার এই অভিযানে এগিয়ে এসেছিল হা-মীম গ্রুপ। দারাজও সহযোগিতা করেছে। দেশের সুপ্রতিষ্ঠিত হা-মীম গ্রুপ ও দারাজের প্রতি আমি কতৃজ্ঞ। স্পন্সর পেলে আরও বড় কোনো অভিযানে বের হব শিগগিরই।

কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামের প্রয়াত খবির উদ্দিন ও শিরিন আক্তার দম্পতির তিন ছেলের মধ্যে শাকিল প্রথম। ফ্যাশন ডিজাইনিং পড়াশোনা শেষ করেছেন। কাব্য সাধনা দিয়ে তাঁর স্কুলজীবন শুরু হলেও পরে পাহাড়-পর্বতের চূড়া স্পর্শ করার নেশা পেয়ে বসে। এর আগেও শাকিল আরোহণ করেছেন ৬ হাজার ১৮৬ মিটার উঁচুর মাউন্ট কায়াজো রি পর্বত, ৭ হাজার ১২৭ মিটার উঁচুর হিমলুং, ৬ হাজার ৩৩২ মিটারের দোলমা খাংসহ বেশ কিছু পর্বত।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ নিজস্ব কার্যালয়ে বিশ্বের ৩৩ তম সফল অভিযাত্রী ইকরামুল হাসান শাকিলকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি বলেন, শাকিল শুধু আমাদের কালিয়াকৈরের গৌরব নয়, সে বাংলাদেশের গৌরব ও অহংকার। তার সফলতা কামনা এবং অভিনন্দন জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে

দেশের একমাত্র গ্রেট হিমালয়া ট্রেইল বিজয়ী গাজীপুরের সন্তান শাকিল।।

আপডেট সময় : 11:34:25 am, Tuesday, 1 August 2023