Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মাদারীপুর সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা: ঘাতক স্ত্রী আটক গণসচেতনতা ও সমন্বিত উদ্যোগেই জলাবদ্ধতামুক্ত হবে চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত হোসেন সীতাকুন্ডে র‍্যাব-৭ চট্টগ্রাম, জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের অভিযান, ৫ লক্ষ ৭৮ হাজার ৬ শত কেজি চাল জব্দ গ্রেফতার ০১ ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রীর চকবাজারে ৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন চসিক মেয়র শাহাদাত হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা উন্নয়ন কর্মকাণ্ড ও ইশতেহারের লক্ষ্যমাত্রা নিয়ে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় শ্রীপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো রূপগঞ্জে শিক্ষিকার উপরে হামলার ঘটনায় মা- ছেলে গ্রেফতার নোয়াখালীতে পিকআপের ধাক্কায় বাস সুপারভাইজারের মৃত্যু সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর নতুন মামলায় গ্রেফতার হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

দুর্গাপুরে প্রশাসন ও গণমাধ্যমের সাথে সিপিবি নবনির্বাচিত কমিটির মতবিনিময়

  • Reporter Name
  • আপডেট সময় : 04:26:38 pm, Thursday, 14 August 2025
  • 93 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র নব-নির্বাচিত উপজেলা কমিটি প্রশাসন,গণমাধ্যম ও সামাজিক সংগঠনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে।

বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় প্রথমে দুর্গাপুর প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ, পরিচয় ও মতবিনিময় করেন তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য আঃ হান্নান, নারী নেত্রী তাসলিমা বেগম ও সাদিয়া সুলতানা পান্না। প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাবেক সভাপতি মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, আবিদ হাসান বাপ্পী, জুয়েল রানা এবং আল নোমান শান্ত। প্রেসক্লাব নেতারা সিপিবি নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

বেলা ১২টায় নবনির্বাচিত কমিটির নেতারা দুর্গাপুর সাংবাদিক সমিতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সাংবাদিক সমিতির পক্ষ থেকে তাজা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সহ-সভাপতি মামুন রণবীর, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা,  কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালী হাসান তালুকদার কলি এবং সদস্য সৈকত সরকার।

এছাড়া সামাজিক সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশন এর সভাপতি সৈকত সরকার ও শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি পলাশ সাহা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

দুপুর ২টায় সিপিবি নেতারা দুর্গাপুর উপজেলার নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। বিকাল ৩টায় তারা দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এর সাথে সাক্ষাৎ করেন।

মতবিনিময়কালে সকলে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সিপিবির নবনির্বাচিত সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর বলেন,দুর্গাপুরে আমাদের পার্টির নতুন কমিটি গঠিত হওয়ায় পার্টি সমর্থকসহ আপামর জনসাধারণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আসন্ন জাতীয় নির্বাচনে কাস্তে মার্কার পক্ষে জনমত গড়ে তুলতে প্রশাসন, গণমাধ্যম, সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের সাথে সুসম্পর্ক বৃদ্ধি ও সহযোগিতা কামনা করছি। আমরা আগামী দিনে শোষিত-বঞ্চিত মেহনতি মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শোষিত-বঞ্চিত মেহনতি মানুষের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে আসছে। দুর্গাপুরের এই সম্মেলনও ছিল সেই সংগ্রামী ঐতিহ্যের  ধারাবাহিকতা। বর্তমান সময়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন, পুঁজিবাদী শোষণ, লুটপাট, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে শক্তিশালী বিকল্প রাজনৈতিক ধারার প্রয়োজনীয়তা এ সম্মেলনে উচ্চারিত হয়েছে। রাজনৈতিক সংগঠনকে শুধু নির্বাচনী প্রতিযোগিতায় সীমাবদ্ধ না রেখে শ্রমিক-কৃষক-ছাত্র-নারীসহ সকল শোষিত শ্রেণির ঐক্য গড়ে তুলতে হবে।

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি আগামীতেও সবার সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে প্রশাসন ও গণমাধ্যমের সাথে সিপিবি নবনির্বাচিত কমিটির মতবিনিময়

আপডেট সময় : 04:26:38 pm, Thursday, 14 August 2025