Dhaka , Monday, 30 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কুড়িগ্রাম সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র হানা: ২৪ লাখ টাকার ভারতীয় শাড়িসহ বস্ত্র উদ্ধার গণভোট বাতিল ‘জুলাইয়ের সাথে গাদ্দারি’: ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা “বাবার হাত ধরেই চন্দনাইশ উপজেলার মুসতাকিমের আইন পেশায় সাফলতা অর্জন” অপরাধে জিরো টলারেন্স ; রুপগঞ্জ থানার আস্থার প্রতীক ওসি সবজেল হোসেন আলোকিত রমজান, রঙিন ঈদ-২০২৬: তিন জেলায় প্রায় এক শতাধিক পরিবারের পাশে এনবিএ ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা সালমান আরশাদ নজরুল নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও ফের ক্লাস পরীক্ষা বর্জনের ডাক চবি কলেজের শিক্ষার্থীদের, ৩ দফা দাবিতে উপাচার্য কে স্মারকলিপি     রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না তারাই তবে কিভাবে মন্ত্রণালয়কে মুক্ত করবো: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক বাপ্পী ফতুল্লায় বক্তাবলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী স্বৈরাচারের দোসর ইউপি সদস্য ইমরানের হুমকি ও অপপ্রচার, বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম কালীগঞ্জে রেললাইনে প্রাণ গেল বৃদ্ধের: ট্রেনের নিচে পড়ে নিথর দেহ উদ্ধার কালীগঞ্জ ও ভুরুঙ্গামারী সীমান্তে ১৫ বিজিবি’র ঝটিকা অভিযান: বিপুল মাদকসহ চোরাচালান পণ্য জব্দ আদিতমারীতে র‍্যাবের হানা: শয়নকক্ষের খাটের নিচে মিলল ৬২৭ বোতল মাদক, কারবারি গ্রেপ্তার লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: ১১ লাখ টাকার কসমেটিকস ও শাড়িসহ মাদক জব্দ লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের পৈতৃক জমি দখল ও লুটপাটের অভিযোগ: সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরের জাজিরায় জমি বিরোধে শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা পাইকগাছায় জমি বিরোধের ইতি; মালিকের হাতে ফিরলো দখল মধ্যরাতের কালবৈশাখীতে লন্ডভণ্ড লালমনিরহাট: শিলার আঘাতে ছিন্নভিন্ন টিনের চালা, ফসলের ব্যাপক ক্ষতি ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

দীর্ঘদিন পর বরিশালে বিএনপির মহাসমাবেশ ও রেলী- অলিগলি মুখরিত নেতাকর্মীদের ঢল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:44:32 am, Tuesday, 17 September 2024
  • 89 বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর বরিশালে বিএনপির মহাসমাবেশ ও রেলী- অলিগলি মুখরিত নেতাকর্মীদের ঢল।।

বিশেষ প্রতিবেদক।।
   
অশ্বিনী কুমার টাউনহলের সামনে নয়। এবারের সমাবেশটি হয়েছে বেলস পার্ক সংলগ্ন শিশুপার্কের সামনের সড়কে। শিশুপার্কের প্রবেশপথে স্টেজ বানিয়ে মাঝখানে সড়ক যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। উদ্দেশ্য ছিলো কোনোরকম জনদুর্ভোগ সৃষ্টি না করে একটি প্রশংসনীয় সফল সমাবেশ উপহার দেয়া। এজন্য খুশিও হয়েছে বরিশালের নগরবাসী। কারণ এতোদিন অশ্বিনী কুমার টাউনহলের সামনে এসব সমাবেশের কারণে নগরীর ১৩টি গুরুত্বপূর্ণ সড়কেই অচলাবস্থা তৈরি হয়েছে। যা ছিলো অনেকটাই ভোগান্তির কারণ।
এবারের সমাবেশ বেলস পার্ক এলাকায় হওয়ায় নগরবাসীর এই ভোগান্তি কিছুটা হলেও দূর হয়েছে। যা নিয়ে প্রশংসাও পেয়েছে মহানগর বিএনপির নেতৃবৃন্দ। যদিও তাদের এই মহতি উদ্দেশ্য শেষপর্যন্ত ব্যর্থ হয় জনসমুদ্রের কাছে। বরিশালের ছয় জেলার ৪২ উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মীদের ভিড়ে বাধরোড থেকে শুরু করে রায় বাহাদুর সড়ক- জিলা স্কুল মোড়- ক্লাব রোড- সদর রোড সহ আশেপাশের এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ৪০ টি বাস ও পিক-আপের ভিড়ে আমতলা মোড়ে থেকে বাংলাবাজার পর্যন্ত এবং সাগরদি হয়ে রূপাতলী ও নথুল্লাবাদ এলাকায় যানজটে আটকে যায় সাধারণ মানুষ। ঘন্টা খানেক যানজটে আটকে থাকার পর অনেকেই পায়ে হেঁটে সমাবেশ স্থলে যোগ দিয়েছেন। মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় এই সমাবেশ। পাশাপাশি সমাবেশ শেষে শোভাযাত্রা বা রেলীর আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি সাবেক সাংস্কৃতিক মন্ত্রী সেলিমা রহমান ছাড়াও মঞ্চে ছিলেন কেন্দ্রীয় সদস্য আবু নাসের রহমতুল্লাহ- সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান- সদস্য  রওনক ইসলাম- জেলা আহ্বায়ক আবুল হোসেন- মেজবাউদ্দিন, মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক- সদস্য সচিব জিয়া সিকদারসহ আরো অনেকে তখন রেলী বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। মঞ্চের সামনের সড়কে তখনও একের পর এক মিছিল এসে ঘুরে সরকারি মডেল কলেজের সামনের সড়কে অবস্থান নিচ্ছিল। মহানগর যুবদলের সহসভাপতি আলমগীর হোসেন সহ কয়েকজনকে দেখা গেল বেলস পার্ক ও বিভাগীয় কমিশনার এর বাড়ির সামনের তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দূরদূরান্ত থেকে আসা মিছিলগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। আলমগীর জানালেন- ২০২২ সালের ৫ নভেম্বরের পর নতুন স্বাধীন বরিশালে এটিই প্রথম বৃহৎ বিভাগীয় সমাবেশ ও শোভাযাত্রা। পটুয়াখালী- পিরোজপুর, বরগুনা সহ ৪২ উপজেলার কম হলেও ২০ হাজার নেতাকর্মী এই মুহূর্তে বরিশালের এই সমাবেশে অংশ নিয়েছেন বলে জানান তিনি। এখানেই কথা হয় পটুয়াখালী থেকে আগাত স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার সাথে। তারা বললেন, এটি পরিকল্পিত হয়নি। আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উচিত ছিল নগরীর যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা। যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুপাশে শিকলের মতো মানববন্ধন তৈরি করতে পারতেন। তাহলে সড়কের যানবাহন চলাচল ব্যহত হতো না। গাড়ি পার্কিং এর জন্য বাস টার্মিনাল বা বেলস পার্ক নির্দেশনা থাকলে কেউ শহরে প্রবেশ করতেন না বলে জানান তারা।
জাতীয়তাবাদী যুবদলের বড় একটি মিছিল এসময় মঞ্চের দিকে এগিয়ে যেতে দেখা যায়। একইসময় মহানগর ছাত্রদলের একটি মিছিল বের হয়ে চলে যায় জেলা স্কুলের দিকে। পিছনে আরো বেশকিছু মিছিল সমাবেশ থেকে বের হয়ে চলে যেতে দেখা যায়। মাইকে তখন গণতন্ত্র দিবসের শোভাযাত্রা বের করতে সবাইকে সমবেত হবার আহ্বান জানাচ্ছেন মহানগর ও জেলা নেতৃবৃন্দ। 
এদিকে পুলিশ লাইন সড়কে পিরোজপুর- ঝালকাঠি- বানিড়িপাড়া- পটুয়াখালী থেকে আগত বাসগুলো দীর্ঘ যানজট তৈরি করেছে। যানজটে আটকে পরা কয়েকজন যাত্রী বললেন, বাসগুলো আমতলা মোড়ে বা বেলস পার্কের ভিতরে রাখলে এই সমস্যা হতো না। 
এখানে জিলা স্কুলের সামনে দেখা গেল ছাত্রদলের নেতাকর্মীদের ভিড়। কথা বলে জানা গেলে- শোভাযাত্রাটি যখন সব সড়ক ঘুরে এই পথে আসবে তখন তারাও শোভাযাত্রার সাথে যুক্ত হবেন।
ঠিক সাড়ে বারোটায় শিশুপার্কের সামনের সড়ক থেকে জেলা ও মহানগর বিএনপির নেতৃত্বে রেলী বের হয়। তবে এখানেই প্রথম বিশৃঙ্খলা তৈরি হয় ব্যানার ধরার যুদ্ধে। সড়কের চেয়ে বড় ব্যানার হওয়ায় বাঁকা হয়ে যায় সামনের অংশ। পরে অবশ্য ঠিক করা হয় তা। কিন্তু সামনের সারির অনেকেই তখন পিছনে পরে গেলে তারাও তখন আরেকটা ব্যানার খুলে পৃথক রেলী শুরু করেন। মাঝখানে অনেক ফাঁকা রেখে এরপর বিভিন্ন নেতাকর্মীদের শোডাউন নিয়ে শোভাযাত্রা বা রেলীতে অংশগ্রহণ দেখা যায়। সবাই নিজেদের ব্যানার পোস্টার ফেস্টুন প্রদর্শনে ব্যস্ত একটি উৎসব মুখর রেলী চকবাজার হয়ে সিটি করপোরেশনের সামনে দিয়ে যখন বরিশাল জিলা স্কুলের সামনে আসে তখন অর্ধেক নেতাকর্মী হারিয়ে গেছেন। শুধু মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সহ কয়েকজন রেলীটি আঁকড়ে আছে এবং তারা রায় বাহাদুর সড়ক হয়ে পুনরায় শিশুপার্কে এসে রেলী ও সমাবেশের  সমাপ্তি ঘোষণা করেন। বানারিপাড়া থেকে আগত কয়েকজন যুবদল কর্মী জানালেন-  আসলে আমরা দূর থেকে যারা আসি তাদেরওতো একজন লিডার আছেন। সেই লিডারের ব্যানার পোস্টার প্রদর্শন করাও জরুরী হয়। আসলে বৃহৎ সমাবেশ মানেই নিজের অবস্থান তুলে ধরার একটা সুযোগ।  যতই বলেন- এ সুযোগ কেউ সহজে হাতছাড়া করবেন বলে আমাদের মনে হয় না। ঐ যে পৃথক টুপি বা গেঞ্জি বিতরণ কিম্বা নির্দিষ্ট কিছু ফেস্টন এসবই ঐ নিজেকে জাহির করার একটা প্রক্রিয়া। এটা সব দলেই আছে- থাকবে। এটা কোনো অনৈক্য বা কোন্দল নয় বলে জানান তিনি। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র হানা: ২৪ লাখ টাকার ভারতীয় শাড়িসহ বস্ত্র উদ্ধার

দীর্ঘদিন পর বরিশালে বিএনপির মহাসমাবেশ ও রেলী- অলিগলি মুখরিত নেতাকর্মীদের ঢল।।

আপডেট সময় : 11:44:32 am, Tuesday, 17 September 2024