Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে দ্রুত কালুরঘাট শ্রম কল্যাণ কেন্দ্রটি চালু করতে হবে: আরিফুল হক চৌধুরী এমপি

  • Reporter Name
  • আপডেট সময় : 01:20:35 pm, Tuesday, 13 October 2026
  • 26 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

কালুরঘাট মহিলা শ্রমজীবী হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কেন্দ্রের বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংশোধন করে প্রকল্পটি চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন আরিফুল হক চৌধুরী এমপি।
তিনি বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণ, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং নারী শ্রমিকদের নিরাপদ আবাসনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রকল্পটির অবকাঠামোগত ও প্রশাসনিক সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের মাধ্যমে এটি চট্টগ্রামের মহিলা শ্রমজীবিদের ব্যবহারের উপযোগী করতে হবে।

সোমবার সকাল ১১টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কালুরঘাট শ্রমজীবী মহিলা হোস্টেল ও হাসপাতাল সুবিধাসহ নির্মিত শ্রম কল্যাণ কেন্দ্রের হস্তান্তর গ্রহণবিষয়ক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ এমপি বলেন, “কালুরঘাট শ্রম কল্যাণ কেন্দ্রটি চট্টগ্রামের মহিলা শ্রমজীবী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপদ আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই প্রকল্পটির অবশিষ্ট ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংশোধন করে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে মহিলা শ্রমজীবীরা দ্রুত এর সুফল ভোগ করতে পারেন।”
তিনি আরও বলেন, “জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পের সমস্যা ও দীর্ঘদিনের অব্যবহৃত অবস্থার বিষয়টি আমি জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে উত্থাপন করেছিলাম। আমার বক্তব্যকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ায় মাননীয় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং এ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করি, দ্রুত হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে কেন্দ্রটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।”
তিনি বলেন, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নারী শ্রমিকদের নিরাপদ আবাসনের সুযোগ সৃষ্টি সরকারের জনকল্যাণমূলক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। এ কেন্দ্রটি চালু হলে চট্টগ্রাম ৮ আসনের মহিলা শ্রমজীবী মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানসহ সেনা কল্যাণ সংস্থা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে দ্রুত কালুরঘাট শ্রম কল্যাণ কেন্দ্রটি চালু করতে হবে: আরিফুল হক চৌধুরী এমপি

আপডেট সময় : 01:20:35 pm, Tuesday, 13 October 2026