Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

তিতাসে মসজিদের জায়গায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:05:25 pm, Sunday, 28 May 2023
  • 228 বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার তিতাসে ওয়াকফকৃত মসজিদের জায়গায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও দখল-উচ্ছেদের ঘটনায় দুই পক্ষের মধ্যে একের পর এক সংঘাত-সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাসহ বিরোধ এখন চরম আকার ধারণ করেছে।

এরই জেরে সবশেষ গেলো শুক্রবার রাত ১টার দিকে এক পক্ষের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনায় অপরপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বিকার করেন প্রতিপক্ষরা।
এমন বিরোধপুর্ণ ধারাবাহিক ঘটনা ঘটে আসছে উপজেলার দক্ষিণ বলরামপুর সরকার বংশের মালয়েশিয়া প্রবাসী শাহাপরান গং ও ভূইয়া বংশের সৌদী প্রবাসী শেখ সাব গংদের মধ্যে।
বর্তমানে ওই গ্রামের সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে এবং গ্রামের ওই অংশে থম থমে পরিবেশ দেখা গেছে। বিষয়টি নিয়ে উর্ধ্বতণ কর্তাব্যক্তিরা হস্তক্ষেপ না করলে খুন খারাবীর মত ঘটনাও ঘটতে পারে বলে অভিজ্ঞ মহলের মত।
সরজমিন ঘুরে অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সরকার বাড়ি ও ভুইয়া বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে মসজিদের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক মাস ধরে তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অত্যন্ত ১০ জন আহত হয় এবং উভয় পক্ষের মামলা চলমান রয়েছে। শেখ সাবের বাড়ির সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে মসজিদের এই জায়গা নিয়ে আজ এতবড় দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে জানা যায়। গ্রামের সচেতন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিচার সালিশ করার পর এর সমাধান হয়নি। এ রকম কর্মকান্ড নিয়ে আমরা গ্রামবাসী আতঙ্কে আছি যে কোন সময় দুই বংশের লোকজনের মধ্যে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।

এ বিষয়ে সরকার বংশের প্রবাসী শাহ পরানের স্ত্রী শেপী আক্তার বলেন, ভূইয়া বাড়ির শেখ সাব গংদের সাথে মসজিদের জায়গা নিয়ে আমাদের এক মাস ধরে মারামারি ও মামলা মোকদ্দমা চলে আসছে আমরা মামলা গুলো যাতে তুলে নেই এনিয়ে অনেকদিন ধরেই বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে আমাদের পরিবারকে। তারই জের ধরে শুক্রবার (২৬শে মে) রাতে ভূইয়া বাড়ির শেখ সাবের ছেলে বাবু এবং তার আত্মীয় বড় বাড়ির আজহার, মুকবুল মেম্বার, দুলাল ও আলালসহ অজ্ঞাত আরও ১০-১২ জন লোক লোহার রড, লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের বাড়ির একটি বসতঘর ভাংচুর করে আগুন লাগিয়ে পুড়ে ফেলেছে এবং আমার মা বিউটি বেগম বাবুকে দেখে ফেললে তাকে লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায় পরে চিৎকার শুনে আগুন দেখে আশে পাশের লোকজন মসজিদে মাইকিং করলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক করে। তারা এ ঘটনার আগে আরেকবার আমার গায়েও হাত দিয়েছে। ঘরের জানালার কাচ, শো-কেস ভাংচুর করে ৪ লক্ষ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এবিষয়ে আমাদের একটি মামলা ও চলমান রয়েছে। আমরা বাড়িতে থাকতে পারছি না তাদের আত্যাচারে। এ ঘটনার আমরা সুষ্ঠু বিচার চাই।

সরকার বংশের প্রবাসী শাহাপরান জানান, মসজিদের এ জায়গা নিয়ে কিছুদিন আগে আমার বাড়িঘর ভাংচুর লুটপাট করে এবং আমার স্ত্রী শরীরে হাত তোলে। যার মামলা চলমান আমি প্রবাসে থাকি আমার স্ত্রী বাচ্চা আমার মা তাদের ভয়ে এ বাড়িতে থাকে না রাতে পাশের বাড়িতে থাকে। এর কিছুদিন পর তারা টাকার জোরে মিথ্যা ঘটনা সাজিয়ে আমাদের নামে বাড়িঘর ভাংচুর লুটপাটের একটি মিথ্যা মামলা দিয়ে ৪৫জনকে আসামী করেছে। যে ঘটনা নিয়ে মামলা দিয়েছে তার পেক্ষিতে তিতাস থানা প্রশাসন বলেছিল সমাধানের আগে মজিদের পাশে যেনো আর কোন প্রাচীর দেয়াল না তুলে কিন্তু তারা প্রশাসন এর কথা না শুনে আবারও টিন দিয়ে বেড়ি দিয়েছে বাড়ির সামনের জায়গাটি আজ আবার আমার ঘড়ে আগুন দিয়েছে মামলা না তুলে নেওয়ায়।

সরকার বংশের আউয়াল সরকার বলেন, মসজিদের জায়গা নিয়ে কিছুদিন পরপরই আমাদের উপর হামলা চালিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে শেখ সাবের পরিবার এর আগে আমার উপর হামলা চালিয়ে রড দিয়ে আঘাত করে আমার ৭টি দাঁত ফেলে দেয়। এখন আবার আমার মেয়ের বসতঘড়ে আগুন লাগিয়ে ঘড়টি পুড়ে ফেলেছে।

মসজিদের ক্যাশিয়ার মুকবুল হোসেন বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে একের পর এক হামলা করছে ভূইয়া বাড়ির শেখ সাবের পরিবারের লোকজন। তাদের আতঙ্কে আমরা বাড়ি ছেড়ে পাশের বাড়িতে থাকি সেই সুযোগে তারা গতকাল প্রবাসী শাহাপরান এর বসতঘরে আগুন লাগিয়ে ভাংচুর করে ঘরটি পুড়ে ফেলে।

এ বিষয়ে শেখ সাবের স্ত্রী বলেন, আমরা টাকা দিয়ে তিন শতক জায়গা কিনেছি। জায়গটি আমরা দখলে আছি সরকার বাড়ির লোকজন কয়েকদিন আগে জোরপূর্বক আমাদের ওয়াল ভেঙ্গে ফেলেছে এবং একটি দুচালা টিনের ঘর ভেঙ্গে সব লুটপাট করে নিয়ে গেছে। তারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিয়েছে আমাদের নামে মামলা দেওয়ার জন্য। আমার ছেলে বাবু ঘর থেকেই বের হয়নি, সিসিটিভি ক্যামেরা চেক করেন। দেয়াল এর বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন জী প্রশাসনের নিষেধ ছিল কিন্তু আমার বাড়ির মেয়েদের চলতে অসুবিধা হয় তাই দিয়েছি।

অভিযুক্ত শেখ সাবের আত্মীয় ইউপি সদস্য মুকবুল হোসেন বলেন, অভিযোগটি মিথ্যা আমি তাদের আত্মীয় বলে তারা আমাকে দোষারোপ করছে অন্যথায় কোন কারন নেই।

এবিষয়ে তিতাস থানায় যোগাযোগ করা হলে, জানা যায় এখনও পর্যন্ত কোন মামলা বা কোন অভিযোগ হয়নি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি

তিতাসে মসজিদের জায়গায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা

আপডেট সময় : 04:05:25 pm, Sunday, 28 May 2023