তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলাস্থ এমপি মেরীর রাজনৈতিক কার্যালয় ফুলচাঁন ভবনে উপজেলা আ.লীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাংসদ সেলিমা আহমাদ মেরী।আরো বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সী মজিবুর রহমান, হোমনা পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম,উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. সাইফুল আলম মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. নাছির উদ্দিন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো. সারওয়ার হোসেন বাবু,হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলু হক মোল্লা, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন খন্দকার,জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মজিবুর রহমান,কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার,ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক বাবুল আহমেদ,মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার,
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান খোকা, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন প্রমুখ।ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সেলিমা আহমাদ মেরীর নিজস্ব অর্থায়নে বলরামপুর ইউনিয়নবাসীর মাঝে ঈদ উপহার সাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়।

























