
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি ফ্রেন্ডশীপ ফ্রিজ-কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দিতে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। উপজেলার নারান্দিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান শান্তি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী,সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো.নাছির উদ্দিন,কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মো.সাইফুল আলম মুরাদ,
মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা,সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন,উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.মোসলেম মিয়া সরকার,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.শের-ই-আলম,উপজেলা শ্রমিক লীগ নেতা মো.সাজ্জাদ হোসেন সিকদার,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান মেম্বার,বিশিষ্ট আ.লীগ নেতা মো.সাইফুল ইসলাম রিপন,উপজেলা ছাত্র লীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক মো.খায়রুল খন্দকার রুবেল প্রমুখ।আয়োজিত ফাইনাল খেলায় শিবপুর একাদশকে হারিয়ে প্রথম পুরস্কার ছিনিয়ে নেয় কলাকান্দি একাদশ।খেলায় ধারাভাষ্যকার ছিলেন কবি দেলোয়ার হোসেন।

























