Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন

ঢাকা-চিলাহাটি নতুন ট্রেন’নীলফামারী এক্সপ্রেস’নামের দাবিতে মানববন্ধন।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:24:59 pm, Thursday, 1 June 2023
  • 255 বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন,

 রিপোর্টার নীলফামারী॥

নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা দিবাকালীন নতুন ট্রেনের নামকরণ নিয়ে দেখা দিয়েছে বিভ্রাট। ২৯ মে এক পত্রে ট্রেনটির নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ উল্লেখ করা হলেও ৩০ মে অপর পত্রে ‘চিলাহাটি এক্সপ্রেস’, আরেক পত্রে ‘নীলসাগর’ এক্সপ্রেস উল্লেখ করা হয়। ট্রেনটির নাম বিভ্রাটে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পছন্দের নামের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়ে তুলে ধরছেন নানা যুক্তি।
এমন অবস্থানে ‘নীলফামারী এক্সপ্রেস’ নাম বহালের দাবিতে বুধবার(৩১ মে) দুপুরে জেলাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় জেলা প্রশাসকের মাধ্যমে।
মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কান্তিভুষন কুন্ডু। বক্তব্য দেন, নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, ব্যবসায়ী মোর্শেদ আজম, ছাত্র নেতা মাহমুদ হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন সেইফ ফাউন্ডেশনের প্রধান সম্বয়কারী রাসেল আমিন স্বপন, সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান, সাংবাদিক ভূবন রায় নিখিল, মঞ্জুরুল আলম সিয়াম, মোশাররফ হোসেন, বিজয় চক্রবর্তী কাজল, এম আর রাজু, মাহমুদ আল রাফিন প্রমুখ।
বক্তারা বলেন,গত ২৯ মে বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলের চীপ অপারেটিং সুপারেণ্টেনডেণ্ট মোহাম্মদ আহসান উল্লাহ স্বাক্ষরিত পত্রে ওই ট্রেনের নাম করা হয় ‘নীলফামারী এক্সপ্রেস’। ৩০ মে রেলপথ মন্ত্রনালয়ের উপ-সচিব (অবিরিক্ত দায়িত্ব) মো. তৌফিক ইমাম স্বক্ষরিত আরেক পত্রে একই ট্রেনের নাম ইল্লেখ করেন ‘চিলাহাটি এক্সপ্রেস’। একই দিন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আরেক পত্রে উল্লেখ করেন ‘নীলসাগর’। নামের এমন বিভ্রান্তি পরিহার করে জেলার নামে ‘নীলফামারী এক্সপ্রেস’ নাম করণের দাবি জানান তারা। উদাহরণ তুলে বক্তারা আরো বলেন, ‘উত্তরের বিভিন্ন জেলায় আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এসব জেলায় ট্রেনের নামকরণ হয়েছে ‘পঞ্চগড় এক্সপ্রেস,’ ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’, ‘লালমনি এক্সপ্রেস’, ‘রংপুর এক্সপ্রেস’। নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা চলাচলকারী ট্রেনের নামকরণ ‘নীলফামারী এক্সপ্রেস’ নামটি যৌক্তিকতা তুলে ধরা হয়। উদ্বোধনের আগে ট্রেনটির নাম নীলফামারী এক্সপ্রেস চুড়ান্ত করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির আল্টিমেটাম প্রদান করেন বক্তারা।
সূত্রমতে, ৪ জুন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালী ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শনিবার বাদে সপ্তাহের ছয় দিন চিলাহাটি-ঢাকা নিয়মিত চলাচল করবে ট্রেনটি। চিলাহাটি থেকে সকাল ছয়টায় ছেড়ে ঢাকায় পৌঁছবে বিকাল তিনটা ১০ মিনিটে। ঢাকা থেকে বিকাল সোয়া চারটায় ছেড়ে চিলাহাটি পৌঁছবে রাত পৌনে দুইটায়। চায়না থেকে আমদানী করা নতুন ১১টি কোচের ওই ট্রেনের আসন সংখ্যা ৭৯২টি। চিলাহাটির পর বিরতি রয়েছে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ইশ^রদি বাইপাস ও বিমানবন্দর স্টেশনে।
পশ্চিমাঞ্চল লেরওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিানর নির্দেশ অনুযায়ী চিলাহাটি-ঢাকা রেলপথে নতুন দিবাকালীন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নতুন ট্রেনটি ট্রায়ালও শেষ করা হয়েছে।জেলাবাসীর স্মারকলিপির ব্যাপারে জেলা প্রশাসক কঙ্কজ ঘোষ বলেন, ‘আমি স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ

ঢাকা-চিলাহাটি নতুন ট্রেন’নীলফামারী এক্সপ্রেস’নামের দাবিতে মানববন্ধন।

আপডেট সময় : 05:24:59 pm, Thursday, 1 June 2023