Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার অতিবৃষ্টিতে ক্ষতিপূরণ ও কৃষিঋণ মওকুফের দাবিতে দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি: বদলে গেল জনদুর্ভোগের চিত্র ১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত মৌলভীবাজার পিটিআইয়ে প্রশিক্ষণে এসি ও খাবারের মান নিয়ে অসন্তোষ

ট্রেনের তেল চুরির অভিযোগে – আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় : 02:49:23 pm, Sunday, 21 May 2023
  • 222 বার পড়া হয়েছে

,পাবনা প্রতিনিধি।।

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের লোকোমেটিভ ইঞ্জিন থেকে তেল চুরির অভিযোগে দুইজনকে আটক করেছে রেলওয়ে গোয়েন্দা নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জব্দ করা হয় ৫০ লিটার তেল।

এ ঘটনায় ওই ইঞ্জিনের দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২০ মে) রাত সাড়ে ১২টার দিকে খুলনা-ঈশ্বরদী রেলরুটের ঈশ্বরদী পাতিবিল তিনকোণা পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর গ্রামের মৃত আকতার আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও ছামিউল আলমের ছেলে আলিফ মিয়া (১৮)

জানা যায়, শনিবার (২০ মে) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঈশ্বরদী অভিমুখে লোকোমোটিভ ইঞ্জিনটি আসছিল। রেলওয়ে ইঞ্জিনটি ঈশ্বরদীর তিনকোণা পুকুর এলাকায় পৌঁছালে রেলওয়ে ইঞ্জিন (নম্বর ৬৫৩২) থামিয়ে ইঞ্জিন থেকে তেল পাচার করার সময় হাতেনাতে ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (গোয়েন্দা) সদস্যরা দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চটের বস্তার ভেতর ৫০ লিটার তেল জব্দ করা হয়।

পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইঞ্জিনের চালক তারেক আজাদ ও সহকারী চালক শাহীন রেজা আরিফ কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ফুয়েল) গোলাম মুস্তফাকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, ‘তেল চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় মামলা নথিভুক্ত হয়েছে। রোববার (২১ মে) দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ‘দুই চালকের সাময়িক বরখাস্ত আদেশ কার্যকর করা হয়েছে।

আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা

ট্রেনের তেল চুরির অভিযোগে – আটক ২

আপডেট সময় : 02:49:23 pm, Sunday, 21 May 2023