
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থেকেেও শেষ রক্ষা হয়নি জামাল ডাকাতের। কক্সবাজারের টেকনাফের একসময়ের আলোচিত এই ডাকাত অবশেষে গ্রেপ্তার হয়েছেন। র্যাব-১৫, কক্সবাজার’র একটি দল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে টেকনাফের খারাংখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতার জামাল উদ্দিন (৪০) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভিবাজার এলাকার নাইক্ষ্যংখালি গ্রামের মৃত ইসলাম মিয়ার পুত্র।
র্যাব জানায়, জামাল উদ্দিনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-০৯(৩)০২, জিআর নং-৫১/০২, টেকনাফ থানার প্রসেস নং-৮৫৪৯/২০, ১৮৬০ সালের পেনাল কোড ৩৯৭/৪১২ ধারায় মামলা রয়েছে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
মাদক কারবারি গ্রেফতার
“””””””””””””””””””””””””””””””””””
র্যাব-১৫, কক্সবাজার’র সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি ফরিদকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ মডেল থানায় বেশ ক’টি মাদকের মামলা রয়েছে।
গ্রেপ্তার ফরিদুল আলম (৪০) উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালুখালি গ্রামের মৃত সৈয়দ মোস্তফা ও দিলদার বেগমের পুত্র।
র্যাব জানায়, চিহ্নিত মাদক কারবারি ফরিদুল আলমের বিরুদ্ধে উখিয়া থানায় তিনটি (নং-২৮/১৩৯০, ৬৩/৫২৫ ও ৫৯/৫২১) এবং টেকনাফ মডেল থানায় একটি (নং-৫৬/১০২০) মাদকের মামলা রয়েছে।

























