Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় স্মৃতিসৌধের সামনে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১জন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:30:42 pm, Sunday, 4 October 2026
  • 31 বার পড়া হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ,

ঢাকার আশুলিয়ায় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে ব্যস্ত মহাসড়কে যাত্রীবেশে এক নারীকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, রুপার নুপুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বাসে ওঠার মুহূর্তে স্বামী ও শিশুসন্তানের সামনেই ওই নারীর হাতব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর শনাক্তের ভিত্তিতে মো. শামিম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্বর্ণের আংটি ও একটি কানের দুল উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিউল আলম সোহাগ।

গ্রেপ্তার মো. শামিম টাঙ্গাইল জেলার সদর থানার আয়নাপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার কুরগাঁও পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ওই নারী স্বামী ও শিশুসন্তানকে নিয়ে মানিকগঞ্জগামী বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় সেলফি পরিবহনের একটি বাস থামলে অন্য যাত্রীদের সঙ্গে বাসে ওঠার চেষ্টা করেন তিনি। ঠিক তখনই যাত্রীবেশে থাকা কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার হাতব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে প্রায় ৩ ভরি ১৪ আনা স্বর্ণালংকার, ৩ ভরি রুপার নুপুর ও নগদ ২০ হাজার টাকা ছিল।

ভুক্তভোগীর চিৎকার শুনে বাসটির কন্ট্রাকটর ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তি হলেও মালামাল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে স্মৃতিসৌধের বিপরীত পাশে আব্দুল্লাহ হোটেলসংলগ্ন প্রয়াস মামা মার্কেটের সামনে অভিযান চালিয়ে শামিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ভুক্তভোগীর শনাক্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি স্বর্ণের আংটি ও একটি কানের দুল উদ্ধার করা হয়।

এসআই মো. শফিউল আলম সোহাগ বলেন, গ্রেপ্তার শামিমকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

এদিকে, জাতীয় স্মৃতিসৌধের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার প্রধান ফটকের সামনে এমন ঘটনায় নিরাপত্তা নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। উদ্ধার হওয়া দুটি স্বর্ণালংকার ছাড়া বাকি মালামাল এখনো উদ্ধার হয়নি। সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্টদের তথ্য যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। শামিমের সঙ্গে আর কারা জড়িত এবং এর পেছনে কোন ছিনতাই চক্র জড়িত রয়েছে কি-না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

জাতীয় স্মৃতিসৌধের সামনে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১জন

আপডেট সময় : 12:30:42 pm, Sunday, 4 October 2026