Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির অভিষেক: ঐক্যের অঙ্গীকারে মিষ্টিমুখ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:40:22 pm, Wednesday, 20 August 2025
  • 231 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার :

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে সভাপতি হয়েছেন মোঃ খোরশেদ আলম এবং চতুর্থবারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ ওসমান গনি (ইলি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৬টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক ইকবাল বাহার। সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি)।

কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, দপ্তর সম্পাদক শওকত আলম ও অর্থ সম্পাদক নাছিমা আক্তারসহ মোট ৫১ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা জানানো হয় নবনির্বাচিত নেতৃবৃন্দকে এবং উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

প্রধান অতিথি ইকবাল বাহার বলেন,
“আজকের দিনে সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশন নয়, বরং সমাজ পরিবর্তনের হাতিয়ার। নবগঠিত এই কমিটি সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলে আমি আশাবাদী।”

নবনির্বাচিত সভাপতি মোঃ খোরশেদ আলম বলেন,
“সাংবাদিক সমাজ হলো জাতির দর্পণ। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে। আমি বিশ্বাস করি, এই কমিটি কক্সবাজারে সাংবাদিকতার মানোন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করবে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি) বলেন,
“চতুর্থবারের মতো দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। সাংবাদিকতার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ থাকব।”

নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
“একটি সংগঠন টিকিয়ে রাখতে সবচেয়ে প্রয়োজন ঐক্য ও শৃঙ্খলা। আমরা জেলা কমিটির প্রতিটি সদস্যকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে সাংবাদিকদের কল্যাণে কাজ করব।”

সভায় উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ সেলিম, সহ-সভাপতি মিজানুর রহমান, মাস্টার আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক হুসাইন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক আরফাত সিকদার, অর্থ সম্পাদক নাছিমা আক্তার, দপ্তর সম্পাদক শওকত আলমসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির অভিষেক: ঐক্যের অঙ্গীকারে মিষ্টিমুখ

আপডেট সময় : 02:40:22 pm, Wednesday, 20 August 2025