Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

জমি দখলের জেরে শ্রীপুরে রক্তাক্ত ঘটনা, ব্যবসায়ী হাসপাতালে

  • Reporter Name
  • আপডেট সময় : 06:40:21 pm, Tuesday, 13 May 2025
  • 117 বার পড়া হয়েছে

জমি দখলের জেরে শ্রীপুরে রক্তাক্ত ঘটনা, ব্যবসায়ী হাসপাতালে

এম এইচ হৃদয় খান গাজীপুর 
গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোস্তাফিজুর রহমান সোহাগ (৩৮) নামে এক ব্যবসায়ীর ওপর প্রকাশ্য দিবালোকে নির্মম হামলা চালিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আবদার এলাকার আফাজ মোক্তার মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী সোহাগ স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যবসায়ী এবং মৃত মনসুর মোক্তারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার দিন তিনি তার শিশু সন্তানকে নিয়ে ফাইজ উদ্দিনের বাড়ির সামনে গেলে পূর্বপরিকল্পিতভাবে ফাইজ উদ্দিন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে সোহাগকে জোরপূর্বক একটি দোকানে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন আবদার গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে ফাইজ উদ্দিন, তার ছেলে নাজমুল ও আরিফ মিয়া, শামীম, মৃত নূরুল ইসলামের ছেলে সোহেল এবং তার মেয়ে নাহার।
জানা যায়, সোহাগের মালিকানাধীন একটি জমি দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা করছিল অভিযুক্তরা। এ নিয়ে থানাসহ বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি। কয়েকদিন আগেও ফাইজ উদ্দিন তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিল বলে জানান এলাকাবাসী।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, “একজন বাবাকে তার সন্তানের সামনেই যেভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, তা শুধুই নৃশংসতা নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।”
অন্যদিকে অভিযুক্ত ফাইজ উদ্দিন দাবি করেছেন, “সে আমার দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিল, তাই আশপাশের দোকানদাররা মিলে তাকে মারধর করেছে।”
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে সোহাগের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এলাকাবাসী দ্রুত তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

জমি দখলের জেরে শ্রীপুরে রক্তাক্ত ঘটনা, ব্যবসায়ী হাসপাতালে

আপডেট সময় : 06:40:21 pm, Tuesday, 13 May 2025