Dhaka , Monday, 27 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে চারমুখি লড়াই তুঙ্গে

  • Reporter Name
  • আপডেট সময় : 09:58:03 pm, Tuesday, 25 October 2022
  • 225 বার পড়া হয়েছে

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে চারমুখি লড়াই তুঙ্গে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়েছে সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলা। এ উপজেলার মোট ভোটার সংখ্যা এক লাখ ৯০ হাজার ৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩২৩ ও নারী ভোটার ৯৩ হাজার ৭১৬ জন। ৮৯টি কেন্দ্রের মাধ্যমে আগামী ২ নভেম্বর দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে সাদামাটা থাকলেও বর্তমানে দিন যতো ঘনিয়ে আসছে, ততোই জমে উঠছে নির্বাচনী আমেজ। শেষ সময়ে এসে গণ-সংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণায় রীতিমতো নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রার্থীরা। পোস্টারে পোস্টারে পুরো উপজেলা ছেয়ে গেলেও সোমবারের বৃষ্টিতে সব পোস্টার ভিজে নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে ভিজেও নিজেদের বিজয় নিশ্চিতের লক্ষে সর্বশক্তি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা সুদুর প্রবাসে থেকেও তাদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন। তারা তাদের পরিবার সহ স্বজনদের বলে দিচ্ছেন পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে। এটি প্রবাসী অধ্যূষিত উপজেলা হওয়ায় প্রতিটি নির্বাচনে প্রবাসীদের বড় ধরণের অবদান থাকে। তাই প্রার্থীরাও প্রবাসীদের মন জয় করতে মরিয়া হয়ে উঠেন।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ সহ ৩টি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আকমল হোসেন, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান, স্বতন্ত্র হলেও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, জমিয়তে উলামায়ে মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম ও জাতীয় পার্টি পরিচিত যুক্তরাজ্য প্রবাসী প্রার্থী আব্বাস চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, বিএনপি পরিচিত যুক্তরাজ্য প্রবাসী আবদুল মতিন লাকি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন ও যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ নেত্রী সুফিয়া খানম সাথী, রিনা বেগম ও সেলিনা বেগম।
নির্বাচনে চেয়ারম্যান পদে চারমুখি লড়াই এখন তুঙ্গে রয়েছে। এ নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ তাদের হারানো চেয়ারম্যান পদটি পুনরায় উদ্ধার করতে চায়। আর বিএনপি চেয়ারম্যান পদটি ধরে রাখতে চায়। তবে জমিয়ত এবার নতুন করে ভোটের ভাগ বসাবে। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান পদেও ৪ চারমুখি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিমুখি লড়াই হবে বলে ২৫ অক্টোবর মঙ্গলবার স্থানীয় একাধিক দলীয় নেতাকর্মী ও ভোটারদের সাথে নির্বাচনী আলাপকালে নাম প্রকাশ না করে তারা এসব তথ্য তুলে ধরেন। সব মিলিয়ে শেষ সময়ে এসে ভোটের হিসাব-নিকাশ মেলাতে প্রার্থী ও ভোটার সহ সবাই ব্যস্ত হয়ে পড়েছেন। এ ক্ষেত্রে নির্বাচনী কলা-কৌশলে যারা এগিয়ে রয়েছেন, তাদের বিজয় সহজ হবে। তা না হলে ভরাডুবি হওয়ার আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে চারমুখি লড়াই তুঙ্গে

আপডেট সময় : 09:58:03 pm, Tuesday, 25 October 2022