Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ

চসিক নির্বাচনে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল

  • Reporter Name
  • আপডেট সময় : 09:43:35 pm, Thursday, 20 March 2025
  • 161 বার পড়া হয়েছে

ইউএসটিসি আইএএইচএস'র ইফতার ও চিকিৎসক সমাবেশে ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম সিটি করপোরেশনের -চসিক- নির্বাচনে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, গত ১৬ বছর অনেক চিকিৎসক নির্যাতিত হয়েছে, সহিংসতার শিকার হয়েছে, জেল কেটেছে। চসিক নির্বাচনে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল।

তিনি বৃহস্পতিবার -২০ মার্চ- বিকেলে নগরীর চট্টগ্রাম ক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউএসটিসি আই এ এইচ এস’র প্রাক্তন শিক্ষার্থীদের চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন, চিকিৎসক আদনান বিনা কারণে অনেক মাস ধরে জেলে ছিল। করোনার রোগী আসছে নিমোনিয়ার রোগী বলে চালিয়ে দেওয়া হচ্ছে— এ সত্য কথাটি বলেছে সে। পরে এটা কিন্তু এস্টাবিলশড হয়েছে। সব রোগীগুলো করোনায় আক্রান্ত। তখন থেকেই আদনানের কথা শুনে যদি করোনার বিষয়ে সতর্ক থাকতো তাহলে করোনার রোগীদের ক্ষেত্রে আমরা আরো যত্নবান হতে পারতাম। কিন্তু তারা করেছে কি, জোর করে আদনানকে ধরে নিয়ে গিয়ে ইন্টারোগেট করেছে। আমি কোনো তাকে বলেছি কিনা তাকে বলতে। আমি তখন মেয়র নির্বাচন করছিলাম।
ওই নির্বাচনে আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য তাকে প্রেসারাইজ করা হয়েছিল এবং আরেক যুবদল নেতার নাম বলতেও বাধ্য করা হয়েছে।

তিনি আরো বলেন, আপনাদের সবার দোয়ায় আমি আজ চসিকের মেয়র হয়েছি। আমি মনে করি এটা আপনাদের দোয়ার ফসল। আপনারা আমার জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন। নির্বাচনের সময় জেল-জুলুমের ভয় উপেক্ষা করে ক্যাম্পেইনিং করেছেন। আমি আপনাদের বলছি, ওই সময় যেমনিভাবে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ। আপনাদের নিয়ে আমার যে স্বপ্ন গ্রিন সিটি, ক্লিন সিটি এবং হেলদি সিটি, সেই কমিটমেন্ট আমি পূরণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দিব।

চট্টগ্রাম মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দীনের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. মো. রিফাত কামালের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চমেক শাখা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, ইউএসটিসি ছাত্রদলের ১ম ব্যাচের আহবায়ক ডা. এম রায়হান উদ্দিন, চমেক শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, আই ডি এ’র আহবায়ক ডা. মতিয়ুর রহমান, বেসরকারী মেডিকেল ছাত্রদলের সহ সভাপতি ডা. সৈয়দ মো. ফাহাদ, ইউএসটিসি ছাত্রদলের আহবায়ক ডা. গিয়াস উদ্দিন নয়ন প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ

চসিক নির্বাচনে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল

আপডেট সময় : 09:43:35 pm, Thursday, 20 March 2025