Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার অতিবৃষ্টিতে ক্ষতিপূরণ ও কৃষিঋণ মওকুফের দাবিতে দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি: বদলে গেল জনদুর্ভোগের চিত্র ১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত মৌলভীবাজার পিটিআইয়ে প্রশিক্ষণে এসি ও খাবারের মান নিয়ে অসন্তোষ ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

চরম আতঙ্ক-উৎকন্ঠায় নির্ঘুম রাত পার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:33:29 pm, Sunday, 14 May 2023
  • 227 বার পড়া হয়েছে

তৌহিদ বেলাল।।

চরম উদ্বেগ, উৎকন্ঠা আর আতঙ্কে নির্ঘুম রাত পার করেছে উপকূলবাসী। সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা সারারাত ইবাদাত ও তাসবি-তাহলিলের পাশাপাশি শেষরাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর দরবারে চোখের জলে বুক ভাসিয়ে বিশেষ মোনাজাত করেছেন। এসময় তাদের আহাজারিতে দ্বীপে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

দ্বীপের বাসিন্দা শামসুল আলম বলেন- ‘আতঙ্কে সারারাত ঘুমুতে পারিনি। পরিবার-পরিজন নিয়ে আশ্রয়কেন্দ্রে চরম উৎকন্ঠায় সময় পার করছি’।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন- ‘দ্বীপের বাসিন্দাদের জন্য শনিবার রাত ছিলো অতি আতঙ্কের। ধারণা করা হয়েছিলো, রাতেই ঘূর্ণিঝড় মোখা আঘাত হানবে’।

আশ্রয়কেন্দ্রে দুই লাখ মানুষ:
ঘূর্ণিঝড় মোখা’র প্রভার থেকে জানমাল রক্ষায় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার উপকূলীয় লোকজন আশ্রয়কেন্দ্রে ছুটে যাচ্ছেন। শনিবার রাত দশটা পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ আশ্রয়কেন্দ্র সমুহে আশ্রয় নিয়েছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ জানান, কক্সবাজার জেলায় ৬৩৬ আশ্রয়কেন্দ্রে শনিবার রাত দশটা পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ আশ্রয় নিয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলার টেকনাফ, উখিয়া, মহেশখালি, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও, রামু ও কক্সবাজার সদর উপজেলাতে ৫৭৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপকূল ও দুর্গত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য অন্তত ১০ হাজার স্বেচ্ছাসেবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছে। এসব আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা পাঁচ লাখেরও বেশি। এছাড়া প্রতিটি আশ্রয়কেন্দ্রে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কাজ করছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, দুর্যোগকালীন সময়ের জন্য ১০ লাখ ৩০ হাজার নগদ টাকা, ৪৯০ মেট্রিক টন চাল, ১৯৪ বান্ডিল ঢেউটিন, ৫ হাজার প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন- ‘দুর্যোগকালীন লোকজনকে সার্বিক সহযোগিতা ও তাদের নিরাপত্তা দিতে জেলার প্রতিটি থানার পুলিশ কাজ করছে’।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন- ‘রোববার সকাল নয়টা থেকে বিকেল তিনটার মধ্যে ঘূর্ণিঝড় মোখা উপকূলে আঘাত হানবে’।

৬৮ হোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা:
ঘূর্ণিঝড় ‘মোখা’য় কক্সবাজারের উপকূলীয় এলাকার লোকজনকে রক্ষায় এগিয়ে এসেছে কক্সবাজারের আবাসিক হোটেল মালিকেরা। কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে অবস্থিত ‘হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির’ পক্ষ থেকে ৬৮টি হোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান। তিনি বলেন, দুর্যোগকালীন সময় হোটেল মালিকরা এগিয়ে এসেছেন।

কক্সবাজার হোটেল-মোটেল ও গেস্টহাউস মালিক সমিতির সভাপতি মো. আবুল কাসেম সিকদার বলেন- ‘কক্সবাজারে দুর্যোগপূর্ণ সময়ের কথা বিবেচনা করে আমরা ৬৮টি হোটেল-মোটেল ও গেস্ট হাউসকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছি’।

আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হোটেল-মোটেলগুলো হলো সাফিয়া রিসোর্ট, ডায়মন্ড প্যালেস গেস্ট হাউস, অ্যালবাট্রস রিসোর্ট, সি-সান রিসোর্ট, গ্যালাক্সি রিসোর্ট, হোটেল সি পার্ক, মোহাম্মদিয়া গেস্ট হাউস, সি-পয়েন্ট রিসোর্ট, সি আরাফাত রিসোর্ট, মাসকট হলিডে রিসোর্ট, আমারি রিসোর্ট, কোয়ালিটি হোম, ওয়েলপার্ক রিসোর্ট, লেমিচ রিসোর্ট, জিয়া গেস্ট ইন, জিয়া গেস্ট হাউস, কক্স ইন, সি ল্যান্ড গেস্ট হাউস, লাইট হাউস ফ্যামেলি রিট্রিট, হক গেস্ট ইন, হানিমুন রিসোর্ট, হোটেল কোস্টাল পিস, শামীম গেস্ট হাউস, সি-কক্স রিসোর্ট, হোটেল সি আলিফ, বিচ হলিডে গেস্ট হাউস, কক্স হিটলন লিমিটেড. এআর গেস্ট হাউস, ব্লু-ওশান গেস্ট হাউস, সিলিকন শাকিরা বে রিসোর্ট, হোটেল এবি গার্ডেন, সোহাগ গেস্ট হাউস, পারসেম ইন সাইট, হোটেল কোরাল রিফ, আলম গেস্ট হাউস, কক্স ভিউ রিসোর্ট, ক্যাসেল বেটাস, হোটেল বে মেরিনা, হোটেল অস্টার ইকো, উর্মি গেস্ট হাউস, ইউনি রিসোর্ট, হোটেল ওশান ভ্যালি, রিসোর্ট বিচ ভিউ, সি-নাইট রিসোর্ট, বে-ভিউ গেস্ট হাউস, হোটেল প্রাইম পার্ক, রিগ্যাল প্যালেস, ডায়নামিক এসএইচ রিসোর্ট, আরএম গেস্ট হাউস, গ্রান্ড বিচ রিসোর্ট, ওলেপিয়া বিচ রিসোর্ট, সি-কিং, গোল্ডেন হিল, স্বপ্নালয় অ্যাপার্টমেন্ট, সি ওয়েলকাম ইত্যাদি

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

চরম আতঙ্ক-উৎকন্ঠায় নির্ঘুম রাত পার

আপডেট সময় : 04:33:29 pm, Sunday, 14 May 2023